কেকের দাম প্রায় আড়াই লক্ষ টাকা

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :শুনতে অবাক লাগলেও সত্যি ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ের কেকের একটি ছোট্ট টুকরোর দাম প্রায় আড়াই লক্ষ টাকা। কেকটি সাধারণ নয় এটি ১৯৪৭ সালে রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের রাজকীয় বিবাহের কেক যা সম্প্রতি ২ লক্ষ ৪০ হাজার টাকায় (প্রায় ২,২২০ ইউরো) বিক্রি হয়েছে। চীনের এক ব্যক্তির কাছে নিলামে এই ঐতিহাসিক কেকের টুকরোটি বিক্রি হয়।

টাইম মেশিনে ৮ বছর পিছিয়ে থাকা দেশ কোনটি আপনি জানেন?

কেকটি ওজন প্রায় ২২৭ কেজি

এই কেকটি ছিল ৯ ফুট লম্বা এবং ওজন প্রায় ২২৭ কেজি। চার স্তরের বিশাল কেকটি প্রায় ২০০০ টুকরোতে ভাগ করা হয়েছিল। কেকটি সংরক্ষণে ব্যবহার করা হয়েছিল অ্যালকোহল যা এর দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করেছে। এই কেক এখন আর খাওয়ার উপযোগী নয়, তবে তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

খাবার নষ্টের দিন শেষ! জোম্যাটো নিয়ে এল ‘ফুড রেসকিউ’ ফিচার

বিয়ের পর এই কেকের একটি অংশ উপহার হিসেবে বাকিংহাম প্যালেস থেকে স্কটল্যান্ডের হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসনকে দেওয়া হয়েছিল। পোলসন সেই কেকটিকে সযত্নে খাটের তলায় সংরক্ষণ করেছিলেন। কেকটির সঙ্গে মেরিয়ন পোলসন রানি এলিজাবেথের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠিও পান। সেখানে রানী কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আমার স্বামী এবং আমি আপনার দেওয়া এই সুন্দর বইয়ের উপহারটি পেয়ে অভিভূত হয়েছি। বিভিন্ন ফুলের সুন্দর রং সত্যিই প্রশংসার যোগ্য।”

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর