নির্যাতিতার পরিবার বিধানসভায়

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর :  মঙ্গলবার দুপুরে বিধানসভায় গিয়ে সুবিচারের দাবিতে প্রতিবাদ জাণালেণ আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের শিকার মহিলা চিকিৎসকের পরিবার। নির্যাতিতার মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছান। এদিন দুপুর ১২টা নাগাদ তাঁরা বিধানসভায় ঢোকেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করতে যান।

বয়সের আগেই চুল সাদা হওয়ার সমস্যায় ভুগছেন? জানুন প্রাকৃতিক উপায়ে চুল কালো করার সহজ পদ্ধতি

রাজনীতির রঙ ছাড়াই প্রতিবাদের ডাক

বিধানসভায় প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীরা তাদের টাউন হলের সামনের দিকের গেট দিয়ে ঢুকতে বলেন।আকাশবাণী ভবনের সামনের গেট থেকে গাড়ি ঘুরিয়ে তারা পুলিশের নির্দেশ মত উত্তর দিকের গেট দিয়ে প্রবেশ করেন। এরপর তারা সরাসরি বিরোধী দলনেতার কক্ষে যান ও সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন করেন। নির্যাতিতার বাবা সুবিচার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং আইনি লড়াইয়ে সহযোগিতা চান।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের সম্পূর্ণভাবে পাশে থাকার আশ্বাস দেন ও বলেন, “বিজেপির সমস্ত বিধায়ক সুবিচারের দাবিতে সক্রিয়ভাবে  সোচ্চার হবেন।” কথা বলতে বলতে নির্যাতিতার বাবার চোখে জল এসে পড়লে শুভেন্দু অধিকারী তার চোখের জল মুছে দেন।

গর্ভাবস্থায় কোন দুধ খাওয়া ভালো এবং খাওয়ার সঠিক উপায়

এর আগে নির্যাতিতার বাবা-মা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন । তিনি দাবি করেন শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারকে দায়ী করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার পরপর রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই অনাস্থা প্রকাশ করেছিলেন অভয়ার মা বাবা, ভাইফোঁটার দিন সোদপুরে গিয়ে শুভেন্দু অধিকারী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

https://youtu.be/1q6yqiDl5Eg?si=h7x5spi6oQ_mhue8
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর