সিবিআইয়ের চিঠি স্বাস্থ্য দফতরকে 

ব্যুরো নিউজ,২৬ অক্টোবর:আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি পেয়েছে স্বাস্থ্য দফতর। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। সিবিআই ৯ অক্টোবর স্বাস্থ্য সচিব ও রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানায়। ওই দু’জনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সিবিআই।

সম্পর্ক টিকিয়ে রাখার সেরা ৮টি উপায় জানুন

দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেন

সিবিআই সূত্রের দাবি, চিঠি পাঠানোর পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে পাল্টা চিঠি পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, ওই দু’জনের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ভবন জানত না। তবে সিবিআইয়ের চিঠির ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর।স্বাস্থ্য দফতরের একজন পদস্থ কর্তা জানিয়েছেন, “সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে পাল্টা চিঠি দেওয়া হয়েছে। এবং ওই দু’জনের বিষয় নিয়ে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে।” তবে একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আর জি কর হাসপাতাল থেকে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সামগ্রী বরাদ্দের জন্য আবেদন করা হত স্বাস্থ্য দফতরের কাছে এবং আবেদন পেয়ে মঞ্জুর করত স্বাস্থ্য দফতর। এই বিষয়ে সিবিআইকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দক্ষিণ ২৪ পরগনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

এক শুনানিতে, চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন যে, আর জি কর কলেজে দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে কোনো রকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী জানান, ‘সিবিআই দুর্নীতির তদন্ত করছে এবং তাদের নাম পাঠানো হলে রাজ্য সেই বিষয়ে বিবেচনা করবে।’ এর পরই দেবাশিস ও সুজাতার নাম উল্লেখ করে স্বাস্থ্য দফতরে চিঠি দেয় সিবিআই। সিবিআইয়ের দাবি, দেবাশিস ও সুজাতাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা  দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের সাথে জড়িত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর