রাহুল দেব বসু

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসু। বর্তমানে সিনেমা সিরিজের পাশাপাশি বলিউডেও পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সম্প্রতি তিনি এক অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হন। সাইবার জালিয়াতির শিকার হয়েছেন রাহুল দেব বসু, এবং সোশ্যাল মিডিয়ায় এই অভিজ্ঞতা শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক লেনদেন বন্ধ রাখার কথা বললেন তিনি

রাহুল দেব বসু ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন “আমি সদ্যই একটি আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হারিয়েছি। এটি সাইবার জালিয়াতির ঘটনা যেখানে কোনো OTP লাগে না। এখন সরকার বা তাদের নীতিমালা কি কিছু করতে পারবেন? যেখানে OTP লাগে নাক সেখানেও মানুষ ঠকে যাচ্ছে।”তিনি তার পোস্টে আরও সতর্কবার্তা দেন। রাহুল দেব বসু জানান “আপনার প্রয়োজন না হলে আন্তর্জাতিক লেনদেন বন্ধ রাখুন। এমন কিছু ঘটলে হতাশ হবেন না, কিন্তু কাউকে ফোনে আপনার ব্যাংক ডিটেলস দেবেন না। যদি কখনো এমন কিছু ঘটে তাহলে কাস্টমার কেয়ার-এর সঙ্গে যোগাযোগ করুন ।এবং তাদের দেওয়া নির্দেশনা মেনে চলুন। আপনি যদি OTP না দিয়ে থাকেন তবে ব্যাংক আপনাকে সেই টাকা ফেরত দিতে বাধ্য।”

ভারতের রান্নাঘরের একটি গোপন ঔষধি । জানুন কি সেই ঔষধি ?

রাহুল দেব বসু তার পোস্টের শেষে আরো কিছু ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “দিন দিন সাইবার ক্রাইমের ধরন এবং সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।অনেকেই তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন, এবং কিছু ব্যবহারকারী তাকে পরামর্শ দিয়েছেন চেক ও ডেবিট কার্ড ব্যবহারের জন্য। তবে প্রশ্ন উঠছে, বর্তমান ডিজিটাল যুগে এইসব সতর্কতা মেনে চলা কতটা সম্ভব?

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর