প্রথম আলোর বিরুদ্ধে বিক্ষোভ

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র ‘প্রথম আলো’র বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে। সম্প্রতি ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে হাজার হাজার মানুষ তাদের অফিসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রথম আলো ‘ভারতের পক্ষপাতী’ এবং ‘ইসলাম বিরোধী’। এই বিক্ষোভের ফলে ঢাকায় প্রথম আলোর ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে।

তৃণমূলের কুণাল ঘোষের ভিডিও বার্তাঃ ‘আদানি ইস্যুতে সংসদ অচল করা উচিত নয়’

প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত


প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সরকার বিরোধী অবস্থান নিয়েছিল, বিশেষ করে ২০২৩ সালের জুলাই মাসে ‘গণঅভ্যুত্থানে’র সময়। এ সময়, প্রথম আলোর অনলাইন পোর্টাল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে বন্ধ হয়ে যায়। তবে, বর্তমানে সংবাদপত্রটির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক্সিকিউটিভ এডিটর সজ্জদ শরিফ বলেন, তারা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন।

কলকাতা মেডিক্যালে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ‘ক্লিনচিট’ দিলেন অধ্যক্ষ

প্রথম আলোর বিরুদ্ধে আগে শেখ হাসিনাও সংসদে অভিযোগ তুলেছিলেন। তবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকার কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা চাপ প্রয়োগ সমর্থন করে না। তিনি বলেন, প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর