ব্যুরো নিউজ ১১ নভেম্বর : এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্ঘ্য পট্টনায়েক। দিল্লি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অভিবাসন দফতর তাকে আটক করে এবং কলকাতা পুলিশের হাতে তুলে দেয়।
শীতকালের ছুটিতে ঘুরে আসতে পারেন পাহাড় জঙ্গলে ঘেরা ওড়িশার সিমলিপাল
পুলিশ অর্ঘ্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে
২০১৯ সালে মেদিনীপুরের বাসিন্দা অর্ঘ্যের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় কলকাতার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর। লকডাউনের সময় অনলাইনে আলাপ-আলোচনার মধ্যে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। অর্ঘ্য জানান যে তার বিবাহিত জীবন সুখকর নয় এবং তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেই তরুণীকেই বিয়ে করবেন। এর পর থেকে তারা একাধিকবার কলকাতার বিভিন্ন হোটেলে গিয়ে দেখা করেন এবং শারীরিক সম্পর্ক তৈরি হয়।কিন্তু কিছুদিন পর যখন তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন, অর্ঘ্য এড়িয়ে যেতে শুরু করেন। এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রে কাজের জন্য চলে যান এবং তার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন।
২০২২ সালে প্রতারিত তরুণী নিউ মার্কেট থানায় অর্ঘ্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরে কলকাতা পুলিশ অর্ঘ্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। সম্প্রতি দেশে ফিরে আসার পর তিনি আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন দিল্লি বিমানবন্দরে তাকে আটক করা হয়।


















