pm-modi-laos-visit-association-summit

ব্যুরো নিউজ ১০ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দুদিনের সফরে লাওস যাচ্ছেন। সেখানে তিনি ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং ১৯তম পূর্ব এশিয়া সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকবেন। লাওসের রাষ্ট্রপ্রধান সোনেক্সে সিফানডোন মোদিকে এই সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

কার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্রা মোদী?

মোদি লাওসে পৌঁছানোর পর সিফানডোনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। সফরের আগে প্রধানমন্ত্রী মোদি আস্থা প্রকাশ করেন যে আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন সফল হবে এবং এটি ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ককে আরও গভীর করবে। তিনি বলেন, “কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করতে এবং সহযোগিতার ভবিষ্যত মজবুত করতে আসিয়ান নেতাদের সঙ্গে আলোচনা করব।”মোদি মনে করেন, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার সুযোগ দেবে। আসিয়ান গোষ্ঠীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অন্তর্ভুক্ত। ভারত এই গোষ্ঠীর আলোচক দেশ বা পরামর্শদাতা হিসেবে কাজ করছে।২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে চিনের আগ্রাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মোদি সম্ভবত চিনের প্রধানমন্ত্রী লি কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যদিও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

গোটা দক্ষিণ চিন সাগরকে নিজেদের বলে দাবি করছে চিন, যার ফলে ভারত, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, জাপান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ছে। চিন দক্ষিণ চিন সাগরে একাধিক দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছে, যার ফলে এই অঞ্চল ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।ভারত ও আসিয়ান দেশগুলোর লক্ষ্য হল ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য রোধ করা। এই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে মোদি বিশ্ব রাজনীতিতে ভারতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে চাইছেন।

[slug: pm-modi-laos-visit-association-summit]

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর