cyber crime

ব্যুরো নিউজ,১৯ এপ্রিল: চারধাম যাত্রা, ছুটির ভ্রমণ কিংবা ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা — সবকিছুর আগে এখন দরকার সতর্কতা। কারণ, অনলাইনে হোটেল, ট্যাক্সি, হেলিকপ্টার বা ট্যুর প্যাকেজ বুক করার সময় আপনি পড়ে যেতে পারেন প্রতারকের ফাঁদে। এই ধরনের প্রতারণা রুখতেই জনসাধারণকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) সম্প্রতি একটি জনস্বার্থে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা দিনের পর দিন বাড়ছে। বিশেষ করে লক্ষ্য করা হচ্ছে ধর্মীয় পুণ্যার্থী ও ভ্রমণপিপাসুদের। কারণ, এই গোষ্ঠীর মধ্যে অনলাইন বুকিংয়ের প্রবণতা বেশি।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

কীভাবে প্রতারকেরা ফাঁদ পাতছে?

ফেসবুক পোস্ট, ভুয়ো ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এমনকি গুগলের স্পনসরড বিজ্ঞাপনের মাধ্যমেও তারা মানুষের বিশ্বাস জয় করে নিচ্ছে। আর একবার টাকা দিলেই— যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ!

মন্ত্রক জানিয়েছে, সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে এই ৪টি ক্ষেত্রে:

  1. কেদারনাথের হেলিকপ্টার বুকিং

  2. অতিথিশালা বা হোটেল বুকিং

  3. ক্যাব/ট্যাক্সি পরিষেবা বুকিং

  4. ধর্মীয় ও অবকাশ যাপনের প্যাকেজ বুকিং

শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!

এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ৬ দফা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে:

  • বুকিংয়ের আগে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন

  • স্পনসরড বা অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন

  • শুধুমাত্র সরকারি বা প্রামাণ্য সাইট ব্যবহার করুন

  • বুকিংয়ের পরে তথ্য যাচাই করে নিন

  • সন্দেহজনক কিছু দেখলে www.cybercrime.gov.in বা ১৯৩০ নম্বরে অভিযোগ জানান

  • নির্দিষ্ট সরকারি সাইট ব্যবহার করুন, যেমন কেদারনাথ হেলিকপ্টার বুকিং: https://www.heliyatra.irctc.co.in, সোমনাথ অতিথিশালা: https://somnath.org

 

সেলে হাট—সস্তায় জিনিসপত্র কেনার সেরা সময়!”

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই গুগল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে নিয়মিত প্রতারণা সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়া হচ্ছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাইবার অপরাধের হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং ভুয়ো ওয়েবসাইট ও পেজগুলি চিহ্নিত করে বন্ধ করা হচ্ছে। চারধাম যাত্রার দরজা খুলবে আগামী ২ মে থেকে। তার আগেই এই সতর্কবার্তা নিঃসন্দেহে বহু মানুষের জন্য রক্ষাকবচ হয়ে উঠবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর