'এক দেশ, এক নির্বাচন' পরিকল্পনায় কংগ্রেসের সমালোচনা  

ব্যুরো নিউজ,১ নভেম্বর:গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব পাস করেছে।এই প্রস্তাবে সারা দেশে একইসঙ্গে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে ভারতীয় গণতন্ত্রের জন্য উপকারী বলে উল্লেখ করেছেন, তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই পরিকল্পনাকে ‘অসম্ভব’ দাবি করেছেন।

চেন্নাই বিমানবন্দরে মন্ত্রীর ভুল গন্তব্যঃ তদন্তের নির্দেশ

নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব

খাড়্গে বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে সংসদের সব পক্ষের সহমত প্রয়োজন। তবে, এটা বাস্তবে অসম্ভব। যখন প্রস্তাব সংসদে আসবে, তখন সকল পক্ষের অনুমোদন নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘এক দেশ, এক নির্বাচন বাস্তবায়িত করা সম্ভব নয়।’ মোদী গুজরাতে একটি অনুষ্ঠানে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি কার্যকর করার জন্য কাজ শুরু করার কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই ব্যবস্থার ফলে ভারতের সম্পদের সর্বাধিক সুফল পাওয়া যাবে এবং উন্নত ভারত গড়ার স্বপ্নে নতুন গতি আসবে। তবে, বিরোধীরা মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অনেকেই বলছেন, এই পরিকল্পনা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র।

মহারাষ্ট্রে নতুন নিয়মঃ গণিত ও বিজ্ঞানে ২০ নম্বর পেলেই পাস!

এই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কীভাবে একসাথে এতগুলো নির্বাচন সম্ভব হবে? কারণ বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলির নির্বাচনের সময়সীমা আলাদা। স্থানীয় প্রশাসনিক নির্বাচনের বিষয়টি আরও জটিল। কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনার কার্যকারিতা এবং বাস্তবতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।যদিও সরকার বিরোধীদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, কিন্তু এই বিতর্ক আগামীদিনে নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর