[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ রেলযাত্রীদের জন্য সুখবর! বাংলা পেল আরও একটি আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। দীর্ঘ প্রতীক্ষিত এই পরিষেবা এবার নিউ জলপাইগুড়ি (NJP) থেকে অমৃতসর পর্যন্ত চালু হতে চলেছে। রেল মন্ত্রক সম্প্রতি এই নতুন ট্রেনের অনুমোদন দিয়েছে, যা বাংলার সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের সংযোগকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা তাঁর এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি রেলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই নতুন পরিষেবা পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করবে। এর ফলে ব্যবসা, পর্যটন, বাণিজ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ছাত্রছাত্রী, শ্রমিক, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরা বিশেষভাবে উপকৃত হবেন।

সাংসদের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেন নম্বর ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি শনিবার সকাল ৮টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সোমবার রাত ২:২০ মিনিটে অমৃতসর পৌঁছাবে। এটি নবনির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গালগালিয়া রেলওয়ে সেকশন দিয়ে যাবে, যা দার্জিলিং, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি, বাগডোগরা, ঠাকুরগঞ্জ, কোসী, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের মানুষদের জন্য উন্নত সংযোগ প্রদান করবে। এই আধুনিক ট্রেনের উদ্বোধন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর