নিউ অরলিন্সে ভয়াবহ দুষ্কৃতী হামলায় মৃতের সংখ্যা ১৫

ব্যুরো নিউজ,২ জানুয়ারি:নতুন বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে এক ভয়াবহ দুষ্কৃতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। আরও ৩০ জন আহত হয়েছেন, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে অনেক মানুষকে পিষে দেয় ঘাতক। হামলাকারী পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়, তবে শেষে পুলিশের গুলিতেই মারা যায় ঘাতক, শামসুদ-দিন জব্বর।

শুক্রের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে ৫টি রাশির জন্য শুভ। সমৃদ্ধি এবং প্রেমের সুযোগ কোন কোন রাশির জাতক জাতিকাদের দেখে নিন 

হত্যার পরিকল্পনা?


গোয়েন্দারা ধারণা করছেন, এই হামলায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর যোগ থাকতে পারে, কারণ হামলাকারীর গাড়ি থেকে আইএসের পতাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরকও পাওয়া গেছে। ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হামলাকারী ব্যক্তিটি আগে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অতিরিক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

রোহিত শর্মার সিডনি টেস্ট নিয়ে গম্ভীরের মন্তব্যে নতুন জল্পনা

এফবিআই মনে করছে, এই হামলার সঙ্গে এককভাবে জব্বর জড়িত নন, বরং আরও কিছু ব্যক্তি এই ঘটনায় সংশ্লিষ্ট থাকতে পারে। তারা বর্তমানে জব্বরের সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করছে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হামলার নিন্দা করেছেন এবং জানিয়েছেন, হামলার আগেই আততায়ী একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন, যেখানে তাকে আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত বলে উল্লেখ করতে শোনা গেছে। সেই ভিডিয়োতে জব্বর জানিয়েছিলেন, তিনি তার পরিবারকে এক জায়গায় এনে হত্যার পরিকল্পনা করেছিলেন, পরে তিনি এই পরিকল্পনা পরিবর্তন করে আইএসে যোগ দেওয়ার কথা জানান। (ভিডিওর সত্যতা যাচাই করেনি ইভিএম নিউজ)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর