new-controversy-amid-doctors-movement-mystery-of-blood-stained-gloves

ব্যুরো নিউজ ১০ অক্টোবর : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত। এই পরিস্থিতির মধ্যেই হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগ থেকে রক্তমাখা গ্লাভস নিয়ে নতুন অভিযোগ উঠে এসেছে। হাসপাতালের এক ইন্টার্ন জানিয়েছেন, তিনি চিকিৎসার সময় রক্তমাখা গ্লাভস দেখতে পান।

বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা আবহাওয়া দপ্তরের

কি হয়েছে দেখে নিন

রবিবার সকালে একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার সময় তিনি গ্লাভসের প্যাকেট খুলতে গিয়ে প্রথমে একটি গ্লাভস নোংরা মনে করেন। এরপর আরেকটি গ্লাভসও দেখে একই অবস্থায় পান। নার্সও জানিয়েছেন, সকালবেলা ওই গ্লাভসের প্যাকেট খোলা হয়। চিকিৎসকরা সতর্ক করেছেন, যদি এমন রক্তমাখা গ্লাভস পরে চিকিৎসা করা হয়, তবে রোগীদের মধ্যে হেপাটাইটিস বা এইচআইভি-র মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।

ফুটবল বিশ্বে  প্রাক্তন তারকা জর্জ বালডকের মৃত্যুর শোক

ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য স্বাস্থ্যদপ্তর নড়েচড়ে বসেছে। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, তিনি সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। তিনি গ্লাভসগুলোকে আলাদা করে সরিয়ে রাখার কথাও বলেছেন। চিকিৎসকদের আন্দোলনের প্রেক্ষাপটে এমন অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর