কলার

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :ত্বকের যত্নে রূপচর্চা নিয়মিত করলে রুক্ষ ও শুষ্ক ত্বকেও আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এমনকি ত্বকের খুঁতও কমে যেতে পারে প্রাকৃতিক উপায়ে। এজন্য খরচও করতে হবে না বেশি—খালি কলা খাওয়ার পর তার খোসাটুকু ব্যবহার করলেই হবে। কলার খোসায় থাকে প্রচুর ভিটামিন এ, সি, পটাশিয়াম, বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে।

কালীপুজোয় বাজির আঘাত সামলাতে ঘরোয়া টোটকা, ত্বকের সুরক্ষায় জেনে নিন জরুরি পরামর্শ

কি ভাবে ব্যবহার করবেন কলার খোসা?

একটি সহজ প্যাক তৈরি করতে পারেন কলার খোসা ও মধু দিয়ে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। কালচে ভাবও কমে। কলার খোসার ভেতরের অংশটি বেটে তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। পরিষ্কার মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললেই ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

উৎসবের পর চুলের সঠিক যত্ন নিন ঘরোয়া ডিমের এই প্যাকগুলি দিয়ে!

অন্যদিকে, কলার খোসা ও হলুদ দিয়ে তৈরি করা প্যাকও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। হলুদ সংক্রমণ প্রতিরোধে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কলার খোসার মাংসল অংশ চামচ দিয়ে তুলে নিয়ে এক চিমটি হলুদ ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললেই ত্বক টানটান হয়ে উঠবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর