ব্যুরো নিউজ,২ জানুয়ারি:২০২৪ সালে দীর্ঘ সময়ের চর্চা ও আলোচনার পর হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের বিচ্ছেদের খবর প্রকাশ পায়। তাদের সম্পর্কের এই অবসান সকলকে চমকে দেয়। তবে, বিচ্ছেদের পর এক বছরও পেরোয়নি, তার আগেই ২০২৫ সালকে সামনে রেখে নতুন এক আশা, ভালোবাসা এবং শান্তির কথা জানালেন নাতাশা।২০২৪ সালটা অনেকের জন্য আনন্দের হলেও নাতাশার জীবনে ছিল অনেক চ্যালেঞ্জ। বিচ্ছেদ, ব্যক্তিগত জীবনের জটিলতা এবং অন্যান্য দুঃসময় কেটেছিল তাঁর। তবে, সে সবকিছু পার করে এখন জীবনের নতুন অধ্যায় শুরু করছেন নাতাশা। ২০২৫ সালের জন্য তিনি শান্তি, আনন্দ এবং ভালোবাসা চেয়েছেন।
টলিউডে নক্ষত্রপতনঃ প্রয়াত পরিচালক অরুণ রায়
ছবি শেয়ার নাতাশার

তারই মাঝে, গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন নাতাশা। ইনস্টাগ্রামে সেই ছবির ক্যাপশনে ২০২৪ সালের স্মৃতিচারণ করেন তিনি এবং জানান, ২০২৫ সালে তার কী প্রত্যাশা।এই পোস্টে, ২০২৪ সালে তার ছেলে অগস্ত্যর সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন নাতাশা। ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, “২০২৪, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, তোমার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি ২০২৫ আমার জন্য শান্তি, আনন্দ এবং ভালোবাসা বয়ে আনবে।” তাঁর এই পোস্টটি দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, “২০২৫ বছরটি ভালো কাটুক” এবং “যে যা চায়, তা যেন পূর্ণ হয়।” উল্লেখ্য, ২০২০ সালে হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ গাঁটছড়া বাঁধেন, এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁরা আবার নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ, আদালতে উত্তেজনা
তবে সম্পর্কের জটিলতা এবং তিক্ততার কারণে তাঁরা এই সম্পর্ক থেকে বিচ্ছেদ নেন। বর্তমানে নাতাশা তার ছেলে অগস্ত্যর সঙ্গে সময় কাটাচ্ছেন। মাঝে মাঝে ছেলে তার বাবার কাছে যেতেও দেখা যায়।বিচ্ছেদের পরও, ছেলেকে নিয়েই বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নাতাশা। তাঁর জীবনের এই নতুন দিক এবং ২০২৫ সালের জন্য তাঁর নতুন আশা এক ধরনের শক্তি এবং প্রেরণা দেয়। ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত নিজের পথ চলা এবং সন্তানের সঙ্গে নতুন করে জীবনের ঝড়-ঝঞ্ঝা কাটানোর সংগ্রাম নাতাশার মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
https://www.youtube.com/live/2wM9_7kqT9c?si=KAMExqBNipshE61c









