স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : সকালে বীরভূমের মহম্মদবাজারের কুমোরপুর গ্রামে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীর শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

কলকাতায় বিপুল অস্ত্র উদ্ধার, দাগী ডাকাতের সঙ্গে জঙ্গিযোগ খতিয়ে দেখছে পুলিশ

ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা

নিহতরা হলেন ২৮ বছরের তিথি অঙ্কুর ও ৪০ বছরের সঞ্জীব অঙ্কুর। তিথির প্রথম পক্ষের দুটি সন্তান এবং দ্বিতীয় স্বামী সঞ্জীবের সাথে আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। রবিবার মেয়ে-জামাই এবং নাতি-নাতনিদের সঙ্গে বাড়িতে এসেছিলেন তিথির বাবা। তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। মাঝরাতে আড়াই বছরের মেয়ে কান্না করলে তিথির বড় ছেলেরা ছোট বোনকে মায়ের কাছে দিতে গিয়ে দেখে মর্মান্তিক দৃশ্য—তাদের মা মেঝেতে নিথর পড়ে এবং বাবা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

কুকুর নিয়ে পুজো মণ্ডপে ঢোকানোর অভিযোগ, আত্মহত্যা করলেন যুবতী

মৃত তিথির বাবা বামদেব জানান, মেয়ে-জামাইয়ের মাঝে মাঝেই ছোটখাটো ঝগড়া হতো কিন্তু এমন ভয়াবহ পরিণতির কথা কেউ ভাবেনি। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর