পুরুলিয়ায় কুমারী নদীর ধারে দুই নারীর অজ্ঞাত দেহ উদ্ধার

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর :গত বুধবার পুরুলিয়ার কুমারী নদীর ধার থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। যার পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। এরপর গত বৃহস্পতিবার আবারও একই নদীর ধারে পাওয়া গেল আরও একটি অজ্ঞাত দেহ। এই দুটি ঘটনায় পুরো মানবাজার মহকুমা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রয়াত বাংলা চলচ্চিত্রের নক্ষত্র পরিচালক দেবকুমার বসু

আতঙ্কের ছায়া

স্থানীয় বাসিন্দারা প্রথমে বুধবার সকালে বরাবাজার থানার সিন্ধরী অঞ্চলের তসরবাকি গ্রামের কাছে কুমারী নদীর চর থেকে একটি মহিলার দেহ উদ্ধার করেন। দেহটি বালি দিয়ে চাপা দেওয়া ছিল। এরপর বৃহস্পতিবার বিকেলে মানবাজার থানা এলাকার দোলদেড়িয়া গ্রামের কাছে আবারও একটি দেহের অংশ দেখতে পান স্থানীয়রা, যা বালির মধ্যে চাপা ছিল। এই দৃশ্য দেখে তারা পুলিশকে খবর দেন।

উলুবেরিয়ায় লরির ধাক্কায় প্রান গেলো এক ট্রাফিক গার্ডের ! কি হয়েছিল দেখুন ?

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত তরুণীর বয়স আনুমানিক ৪৫ বছর এবং পরনে ছিল জিনস ও টপ। তবে আশঙ্কার বিষয় হল মৃত তরুণীর মাথা থ্যাঁতলানো অবস্থায় পাওয়া গেছে। নদীর ধারে পাওয়া গেছে একটি চশমাও, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ মহিলার পরিচয় নির্ধারণ করতে পারেনি।

 প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ও সংবাদ পাঠক দেবরাজ রায়

এলাকার বাসিন্দারা এই দুই ঘটনার কারণে ভীত সন্ত্রস্ত। তারা সন্দেহ করছেন, হয়তো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারীরা।  কিংবা অন্য কোনও কারণে তাদের হত্যা করে বালিতে পুঁতে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আর এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরপর দুটি ঘটনা ঘটায় কুমারী নদীর ধারে যাওয়ার প্রতি মানুষের মনেও ভয় ঢুকেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর