mysterious-death-of-student-in-salt-lake

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর :সল্টলেকের সেচ আবাসন থেকে ঝাঁপ দিয়ে এক ছাত্রের রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ছাত্রটি নিউটাউনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিল। ঘটনার পর বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীদের সঙ্গে একটি অশান্তির কারণে এই ‘আত্মহত্যা’ ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

সদ্যোজাত শিশুর দেহ ভাসছিল কেষ্টপুর পুকুরে ! আতঙ্কে এলাকাবাসী

কেন আত্মহত্যা করল পড়ুয়া

সদ্যোজাত শিশুর দায়িত্ব নিলেন এক বৃহন্নলা

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং বন্ধুবান্ধবের সঙ্গে তার কিছু অশান্তি হয়েছিল। এই ঘটনার পর নিহত ছাত্রের পরিবার হার্ট ক্লিনিকে উপস্থিত হন, যেখানে তার মৃতদেহ নিয়ে আসা হয়।

পুজোর মুখে আবারও নতুন করে  ১৭টি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশের তথ্যানুসারে, বিশ্ববিদ্যালয়ের চত্বরের বাইরে, উলটো ফুটপাতে তার বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, বিকেল চারটা নাগাদ এই ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্ত করে দেখছে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও চক্রান্ত। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর