মোনালি ঠাকুরের বারাণসী কনসার্টে আসলে কি ঘটেছিল সেদিন?

ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:কিছু দিন আগেই একটি ঘটনার সূত্র ধরে সংবাদ শিরোনামে উঠে আসেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। বারাণসীতে একটি অনুষ্ঠানে গায়িকার মঞ্চ থেকে বেরিয়ে আসার ঘটনাটি সাড়া ফেলেছিল। মোনালি তখন মঞ্চে দাঁড়িয়ে রেগে গিয়ে শো ছেড়ে বেরিয়ে যান। তিনি অভিযোগ করেছিলেন যে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে তাঁকে অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু, এ ঘটনার পর আয়োজক সংস্থা মোনালির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।মোনালি ঠাকুর এই বিষয়ে সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি বিস্তারিতভাবে সেদিনের ঘটনাটি বর্ণনা করেছেন।

সধবাকে বিধবা সাজিয়ে ভাতা পাওয়ানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !

কি বললেন গায়িকা?


গায়িকা বলেন, ‘‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা জানানো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, যাতে সবাই সচেতন হয়।’’ তিনি আরও জানান, ‘‘আমি চাইছিলাম না ২০২৪-এর শেষ বা নতুন বছরের শুরুতে এই নেতিবাচক বিষয়টি সামনে আসে, তবে অনেক চিন্তা ভাবনার পর মনে হয়েছে, এসব বিষয় শেয়ার করা প্রয়োজন।’’মোনালি ঠাকুর অভিযোগ করেন যে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মহিলা সুরক্ষা আইনের অপব্যবহার করেছে। তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত দুঃখজনক যে, মহিলাদের নিরাপত্তার জন্য প্রণীত আইনগুলির অপব্যবহার করা হয়েছে।’’ মোনালি বলেন, ‘‘যদি শুধু নিজের ইগো রক্ষা করার জন্য এই আইনগুলির অপব্যবহার করা হয়, তা হলে সেটি শুধুমাত্র অপরাধ নয়, বরং মহিলাদের সুরক্ষার জন্য খুবই ক্ষতিকর।’’ তিনি আরও বলেন, ‘‘যখন সত্যিকার ভুক্তভোগী মেয়েরা এই আইনগুলির সাহায্য নিতে চায়, তখন মিথ্যা অভিযোগ সেই সমস্ত মহিলাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয় যারা সত্যি নির্যাতিত।’’ আরেকটি পোস্টে মোনালি লেখেন, ‘‘২২ ডিসেম্বরের ঘটনা একেবারে অন্যরকম ছিল। মৌলিক নিরাপত্তার অভাব, মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শন—সব কিছুই আমাকে সেদিন শো থেকে চলে যেতে বাধ্য করেছিল।’’

১০৫ মিটার উঁচু স্তম্ভের মাধ্যমে রেল যোগাযোগের ইতিহাস রচনা

তিনি বলেন, ‘‘৭০ মিনিটের পারফরম্যান্সের পর অনুষ্ঠানটি বন্ধ করতে হয়েছিল। আমি মঞ্চ থেকে চলে আসতে বাধ্য হয়েছিলাম, কারণ আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার অবহেলা ছিল’’।গায়িকা আরও বলেন, ‘‘ওই অনুষ্ঠানে আয়োজকদের প্রতি আমার ক্ষোভ ছিল, কারণ তারা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষা নিয়ে কোনো খেয়াল রাখেননি।’’ মোনালির এই অভিযোগের পর, আয়োজক সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে। তারা বলেছিল, ‘‘মোনালি ও তার টিম আমাদের হেনস্থা করেছেন এবং অভিযোগগুলি ভিত্তিহীন।’’ এদিকে, এক মহিলা সংগঠক মোনালির ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন, যা আরও উত্তেজনা সৃষ্টি করে।এ ঘটনায় মোনালি ঠাকুর ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘‘এই ধরনের মিথ্যা অভিযোগ শুধুমাত্র সমস্যার সৃষ্টি করে এবং প্রকৃত অপরাধের বিরুদ্ধে লড়াইকে বাধাগ্রস্ত করে।’’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর