মাঝ-আকাশে দুঃসাহসিক কাণ্ড

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : মাঝ-আকাশে ভয়াবহ কাণ্ড! উইসকনসিনের মিলউয়াউকি থেকে টেক্সাসের ডালাস-ফোর্টগামী আমেরিকান এয়ারলাইন্সের ১৯১৫ নম্বর উড়ানে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এক কানাডীয় যাত্রী আকস্মিকভাবে বিমানের মাঝপথেই বেরিয়ে যাওয়ার দাবি জানিয়ে বিপত্তি ঘটান। শুধু দাবি নয়, বিমানের দরজা খোলারও চেষ্টা করেন তিনি।

চোটের অন্ধকারে কি ফিকে হবে শামির নিলাম দামের আলো?

যাত্রীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

১৯ নভেম্বরের সেই ঘটনায় বিমানের কর্মী এবং যাত্রীদের যৌথ প্রচেষ্টায় রক্ষা পায় উড়ান।  যাত্রাপথেই এক কানাডীয় ব্যক্তি বিমানের ফ্রন্ট গালিতে এসে কর্মীদের জানান যে তাকে অবিলম্বে বিমান থেকে নামতে হবে। এমন দাবি জানিয়ে তিনি বিমানের দরজার দিকে দৌড় দেন। বাধা দিতে গেলে এক মহিলা কর্মীর ওপর হামলা চালান। এতে কর্মী গুরুতর আহত হন। তার কবজি ও ঘাড়ে আঘাত লাগে।এই পরিস্থিতিতে বিমানের এক যাত্রী ডাগ ম্যাকক্রাইট এবং চার্লি বরিস সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তেরা ওই ব্যক্তিকে বিমানের দরজা থেকে সরিয়ে আনেন এবং অন্যান্য যাত্রীদের সহযোগিতায় ডাক্ট-টেপ দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমান নিরাপদে ডালাস-ফোর্ট বিমানবন্দরে অবতরণ করে।

আরজি কর মর্গে ডোমদের ঝগড়া নিয়ে উত্তেজনা , পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়

বিমানের কর্মীরা জানান ওই ব্যক্তি নিজেকে ক্যাপ্টেন বলে দাবি করছিলেন এবং বিমানের দরজা খোলার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এমন আচরণের কারণে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কেন ওই ব্যক্তি এমন আচরণ করলেন এবং তার মানসিক অবস্থার প্রকৃতি কী তা জানার চেষ্টা চলছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর