ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে দেশের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সম্মানে কেন্দ্র সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং উচ্চপদস্থ আমলাদের একটি চিঠি পাঠিয়ে এই ঘোষণা করেছেন। চিঠিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জাতীয় শোক পালন করা হবে। এর অর্থ, এই সময়ে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদীরঃ স্মৃতির সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী
সরকারি ছুটি ঘোষণা

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার মনমোহন সিংহের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, মনমোহনের মরদেহ শুক্রবার তাঁর বাসভবন, মতিলাল নেহরু মার্গে রাখা হবে, এবং সাধারণ মানুষ সেখানে এসে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা, যেখানে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, শুক্রবার সকল সরকারি কর্মসূচি বাতিল থাকবে। কংগ্রেসও সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যেই রাজ্যে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং সরকারি ছুটি ঘোষণা করেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সব জেলাশাসককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
মনমোহন সিং একজন ভারতের অর্থনীতি রূপান্তরের অগ্রদূত
মনমোহন সিংহ ৯২ বছর বয়সে বৃহস্পতিবার রাতে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি প্রয়াত হন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তাঁর নেতৃত্বে ভারতীয় অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে।
https://youtu.be/Ks9u-Pos7PM?si=JeO_dIZSbU_r2JtS









