মহাকুম্ভ মেলায় পদপিষ্ট

ব্যুরো নিউজ,২৯ জানুয়ারি :২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুধবার, মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পুণ্যস্নানের সময় ত্রিবেণী সংগমের কাছে পদপিষ্টের ঘটনা ঘটে, যার ফলে কয়েকজন পুণ্যার্থী গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রার্থীদের কাছে আবেদন করেছেন যেন তারা গুজব না শুনে ধৈর্য সহকারে আচরণ করেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেন।

শরীরের কোন কোন উপসর্গে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়েছে? জেনে নিন

কি ঘটনা?

রাত আড়াইটে নাগাদ ত্রিবেণী সংগমের কাছে পুণ্যার্থীরা পুণ্যস্নান করতে যাওয়ার সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কিছু পুণ্যার্থী আহত হয়েছেন এবং কিছু মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে, যদিও প্রশাসন থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ঘটনাটি ঘটেছে যখন হাজার হাজার পুণ্যার্থী শোভাযাত্রা করে ত্রিবেণী সংগমের ঘাটে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ওয়াকফের হাত থেকে আদিবাসীদের জমি রক্ষার নতুন আইন

অখিল ভারতীয় আখাড়া পরিষদের সদস্য রবীন্দ্র পুরী বলেছেন, “আমরা অত্যন্ত দুঃখিত এই ঘটনার জন্য। এই ধরনের ঘটনা হবার কারণ পুণ্যার্থীরা অতি উত্তেজিত হয়ে সংগম ঘাটে যেতে চাইছিলেন। প্রশাসন এই পরিস্থিতি সামলাতে প্রচেষ্টা চালিয়েছে, তবে কোটি কোটি মানুষকে সামলানো সহজ কাজ নয়।” তিনি আরও বলেছেন, “প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা করা উচিত এবং পুণ্যার্থীদের উচিত স্থানীয় ঘাটে পুণ্যস্নান করা, যাতে কোনো বিপর্যয় না ঘটে।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন এবং তাঁরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে এক ঘণ্টার মধ্যে দু’বার কথা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করার বিষয়ে আলোচনা হয়েছে।এদিকে, আখাড়া পরিষদের সাধারণ সম্পাদক এবং জুনা আখাড়ার মহন্ত হরি গিরি পুণ্যার্থীদের প্রতি আবেদন জানিয়েছেন, “যেখানে আছেন, সেখানেই পুণ্যস্নান সেরে চলে যান। প্রয়াগরাজ বা অন্য কোথাও, গঙ্গায় স্নান করলে পুণ্য লাভ হবে।” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুণ্যার্থীদের থেকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে তারা ত্রিবেণী সংগমে না গিয়ে নিজেদের নিকটবর্তী ঘাটে স্নান করুক এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর