এক লক্ষ টাকা

ব্যুরো নিউজ ২৫ অক্টোবর : এবার বাংলার মহিলাদের জন্য এক বিশেষ সুযোগ! নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ জিতলেই আপনার হাতে উঠবে এক লক্ষ টাকা! এই শোটি সঞ্চালনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তী।

কলকাতা বিমানবন্দরে ১১ টি বিমানে বোমাতঙ্ক হুমকি

বাংলার সব মহিলারা অডিশন দিতে পারবেন।

শোটি শুরু হবে নভেম্বর থেকে সান বাংলায়। প্রতিযোগীদের জন্য রয়েছে চারটি রাউন্ড, যেখানে প্রতিটি রাউন্ড শেষে নগদ টাকার পুরস্কার পাওয়া যাবে। ফাইনাল রাউন্ডে বিজয়ী মহিলার জন্য থাকছে এক লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার।এই গেম শোতে অংশগ্রহণের জন্য প্রতিটি পর্বে তিনজন মহিলা প্রতিযোগী থাকবেন। এবং সবার জন্য একটি ভাল খবর—কেউই খালি হাতে ফিরবেন না। বাংলার সব মহিলারা অডিশনের মাধ্যমে এই শোতে অংশগ্রহণ করতে পারবেন।সুদীপ্তা শোটি নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “নন-ফিকশন শো সঞ্চালনা করতে আমার সবসময় ভালো লাগে।

জন্মদিনের কেক কাটার সময় চোখে জল কেন অভিনেত্রী পরীমণির

এটি আমার নিজস্ব জায়গা। যখন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাকে এই অফারটি দেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। অনেক দর্শক আমাকে টিভিতে না দেখার জন্য প্রশ্ন করেন। ধারাবাহিকের কাজ নিয়ে কিছু চিন্তা থাকে, কিন্তু নন-ফিকশনে আমি একসঙ্গে অনেকটা কাজ করতে পারি। আমি আশা করি, এই শোটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হবে।”

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর