দুর্নীতিতে ৩ কোটি উদ্ধার

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : কলকাতার লেক মার্কেটে ইডির তল্লাশিতে বিপুল নগদ টাকার হদিশ পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় ইডি আধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে উপস্থিত হন। প্রাথমিকভাবে জানা গেছে ইতিমধ্যেই ৩ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। তল্লাশি এখনও চলছে।

মাইক ওয়াল্টজের নেতৃত্বে ভারত-আমেরিকা সম্পর্কের নতুন দিগন্ত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বড় ঘোষণা

লটারি দুর্নীতি ও পাচারের অভিযোগ

লটারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার থেকেই ইডি কলকাতার লেক মার্কেট এবং মধ্যমগ্রামের মাইকেলনগরে তল্লাশি চালায়। এই লটারি সংস্থাটি সরকারকে কর দেওয়ার পরিবর্তে লটারি জেতা অর্থ হাওলা রুটে বিদেশে পাচার করত। মাইকেলনগরের দোতলা ভবনটি ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং অফিস হিসেবে ব্যবহৃত হত বলে জানা গেছে।লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ রোডে ওই বাড়িতে বিপুল নগদ পাওয়ার পর মধ্যমগ্রামের গোডাউনেও টাকা গোনার মেশিন পাঠানো হয়েছে। দুই স্থানে তল্লাশির মাধ্যমে একাধিক নথিপত্র এবং গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেছে ইডি।

নাবালিকার সঙ্গে সম্পর্কের অনুমতি থাকলেও ধর্ষণ হিসাবেই গণ্য, গুরুত্বপূর্ণ রায় বম্বে হাই কোর্টের

দিল্লিতে এই মামলার সাথে সম্পর্কিত ব্যক্তিদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই কলকাতায় এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।ইডির পক্ষ থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে পরপর দুদিনের এই তল্লাশি কার্যক্রমে নগদ অর্থ উদ্ধারের ঘটনা শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর