ট্রাম

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার কথা উঠতেই শহরের নাগরিকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। একসময় ২৫টি রুটে ট্রাম চললেও এখন তা কার্যত বিলুপ্তির পথে। সরকারের মতে, কয়েকটি রুটে ট্রাম চালিয়ে বিপুল খরচ মেটানো সম্ভব নয়। তাছাড়া যাত্রী সংখ্যা কম হওয়ায় এই ব্যবস্থা লাভজনকও নয়। তবে নাগরিক মহলের একাংশ এই যুক্তির বিরুদ্ধে সুর তুলেছেন। তাদের মতে শুধুমাত্র খরচ বাঁচাতে শহরের ঐতিহ্যকে মুছে ফেলা যায় না।

উৎসব মরশুমে রেকর্ড বিক্রি, ভারতে নতুন ৪টি স্টোর খুলছে অ্যাপেল সংস্থা

একই ভাবনায় উদ্বুদ্ধ সুন্দরবনের বোনেরা

কুমড়োর নৌকায় নদীপথে গিনেস বুকে তুললেন আমেরিকান গ্যারি!

এই আবেগ থেকেই ভাইফোঁটার দিন এক অনন্য উদ্যোগ নিলেন কলকাতার ট্রামপ্রেমী নাগরিকরা। ভোরবেলায় ধর্মতলা ট্রাম ডিপোতে চন্দন, মিষ্টির থালা হাতে হাজির হয়ে ট্রামকে ফোঁটা দিলেন তারা। তাদের মতে ‘ট্রাম শুধু পরিবহনের মাধ্যম নয়, এটি কলকাতার প্রাণের অংশ, শহরের ঐতিহ্যের প্রতীক। আজ ভাইফোঁটায় ট্রামের দীর্ঘায়ু কামনাই আমাদের উদ্দেশ্য।’

একই আবেগের প্রকাশ দেখা গিয়েছে সুন্দরবনে। সেখানকার বোনেরা ম্যানগ্রোভ অরণ্যকে ভাই হিসাবে ফোঁটা দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ এই ম্যানগ্রোভই তাদের রক্ষা করে বিধ্বংসী ঝড়ের হাত থেকে। কলকাতার ট্রামপ্রেমী বোনেরাও যেন একই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ট্রামের পাশে দাঁড়িয়েছেন।

শোভন-বৈশাখী এবং কুণাল ঘোষ এক ফ্রেমে, কালীপুজোর মঞ্চে কি রাজনৈতিক আলোচনা?

কলকাতার নাগরিকদের এই অভিনব ফোঁটার আয়োজন শহরের ঐতিহ্যকে বাঁচানোর প্রতিশ্রুতি। যদিও এই আর্জিতে শেষ পর্যন্ত ট্রাম রক্ষা পাবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে এদিনের প্রার্থনা আর শুভকামনায় ভরে উঠল ট্রামের দীর্ঘজীবনের আশায়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর