কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূলের মধ্যে বিতর্ক

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:কলকাতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন শাসক দলের নেতারা। সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তারা কলকাতা পুলিশকে কার্যকরী ভূমিকা নিতে নির্দেশ দিয়েছেন এবং সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলায় বৃহৎ প্রস্তুতিঃ নতুন সরঞ্জাম কেনার পরিকল্পনা

আইনশৃঙ্খলা নিয়ে বেশ অস্বস্তিতে

ফিরহাদ হাকিম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যথেষ্ট হয়েছে! এ বার পুলিশ ব্যবস্থা নিক’’। সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনার পর এই মন্তব্য করেন তিনি। দুদিন পর দমদমের সাংসদ সৌগত রায়ও একইভাবে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কীভাবে বিহার থেকে ৯ মিমি পিস্তল শহরে ঢোকে? পুলিশ কাউকে ধরতে পারে না!’ তার বক্তব্য, ‘কলকাতায় ফ্ল্যাট-জমি নিয়ে গুলি চলছে, কাউন্সিলর প্রায় মরে যাচ্ছিলেন।’ আর পুলিশ চুপ? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।শাসক দলের নেতাদের এই মন্তব্যগুলি বিরোধী দলগুলির কাছে শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্যে পুলিশি ব্যর্থতার অভিযোগ আরও শক্তিশালী হয়েছে। শমীক ভট্টাচার্য বলেছেন, ‘সুশান্ত ঘোষকে গুলি করার ঘটনা রাজনৈতিক নয়, এটি অন্য ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।’ সুজন চক্রবর্তী বলেন, ‘পুলিশমন্ত্রী এবং ডিজি যদি ‘পার্ট টাইম’ হন, তবে পুলিশমন্ত্রীকে বদল করা উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি ছাত্রদের জন্য দরজা খুললঃ দুই দেশের নতুন সম্পর্কের সূচনা

অপরদিকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর এ দিনই দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই উপমুখ্যমন্ত্রী করে পুলিশ দফতরের দায়িত্ব দেওয়া হোক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য পুলিশের ভূমিকা নিয়ে তেমন কোনও সমালোচনা করেননি। তিনি বলেন, ‘পুলিশ যথেষ্ট ভাল কাজ করছে, তবে আরও সতর্ক হওয়া উচিত।’ পুলিশের প্রতি দলের নেতাদের এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক দলের নেতাদের মুখে এমন অভিযোগ এবং মন্তব্য থেকে পরিষ্কার যে, তারা নিজেদের মধ্যে আইনশৃঙ্খলা নিয়ে বেশ অস্বস্তিতে আছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর