নজরদারি

ব্যুরো নিউজ ১ নভেম্বর : কলকাতা পুলিশ কালীপুজো ও দীপাবলিতে বেআইনি শব্দবাজি ও আতসবাজি আটকাতে বিশেষ নজরদারি চালাচ্ছে। শহরের বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পর মোটরসাইকেল ও অটো  করে পুলিশ নজরদারি শুরু করেছে। এমনকি, বহুতলের ছাদে ওয়াচটাওয়ার তৈরি করে নাইট ভিশন বাইনোকুলার দিয়ে নজরদারি করা হচ্ছে।

শোভন-বৈশাখী এবং কুণাল ঘোষ এক ফ্রেমে, কালীপুজোর মঞ্চে কি রাজনৈতিক আলোচনা?

জোরকদমে চালাচ্ছে তল্লাশি

এবারের উৎসবে শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি রয়েছে। কলকাতা পুলিশের দল বিভিন্ন গুদাম ও সীমান্ত এলাকাগুলোতে নজর রাখছে যাতে নিষিদ্ধ বাজি শহরে ঢুকতে না পারে। এখনও পর্যন্ত প্রায় ৩৯৩৫ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে এবং ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে, পুলিশ নিষিদ্ধ বাজি পাচারের বেশ কিছু চেষ্টা আটকাতে সক্ষম হয়েছে। শহরের ছোট দোকানগুলিতেও বেআইনি বাজি বিক্রি হচ্ছে কি না, সেই দিকে নজর রাখা হচ্ছে। প্রায় ৬ হাজার পুলিশ সদস্য শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় নেমেছে। পাঁচশোটি পুলিশ পিকেট শহরজুড়ে মোতায়েন করা হয়েছে।

জো বাইডেনের মন্তব্যে বিতর্কঃ রিপাবলিকানদের সমালোচনা

পুলিশ শহরবাসীকে অনুরোধ করেছে যে, কোনও বেআইনি বাজির শব্দ শুনলে যেন ১০০ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়।কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং ও স্থানীয় আবাসনগুলিতে প্রচার চালাচ্ছে পুলিশ, যাতে কেউ বেআইনি বাজি না ফাটায়। স্কুলে গিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতার প্রচার চালানো হয়েছে, যেখানে পুলিশ আধিকারিকরা বেআইনি বাজির ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের অবগত করেছেন।

https://youtu.be/avg7V5-g5-o?si=82D7xvVG3ou10tfa
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর