খানাকুলে উন্নয়ন

ব্যুরো নিউজ,৮ ডিসেম্বর:খানাকুলে সেচ দফতরের উদ্যোগে শুরু হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। শশাখালির অরোরা খালের উপর সেতু এবং স্লুইসগেট নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে জগৎপুর এবং ধান্যঘোরি পঞ্চায়েত সরাসরি যুক্ত হবে। সেতু তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষকরা সুবিধা পাবেন। আগে এখানে একটি সাঁকো ছিল যা বন্যার কারণে বারবার ভেঙে যেত। ফলে মানুষকে দীর্ঘ পথ ঘুরে বাজার বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো।

গুগ্‌লের নতুন ‘জেমিনি’ অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আরও শক্তিশালী হবে ভয়েস চ্যাট

উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা


সেচ দফতরের তথ্য অনুযায়ী,এই প্রকল্পে ৬.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতু তৈরি হলে রূপনারায়ণ নদীর জোয়ারের জল আটকে রাখার পাশাপাশি তা বোরো চাষে ব্যবহার করা যাবে। শশাখালি, ধান্যঘোরি, ঘোড়াদহ, নন্দনপুর, এবং বন্দর গ্রামের কৃষকরা এই প্রকল্পে সরাসরি উপকৃত হবেন।অপরদিকে অরোরা খালের প্রায় ১২ কিমি সংস্কারের কাজও শুরু হবে। আগে চার কিমি সংস্কার হলেও বাকিটা বন্যার সময় জল বেড়ে ক্ষতি করত। স্লুইসগেট তৈরি হলে জোয়ারের জল নিয়ন্ত্রণে থাকবে এবং গ্রীষ্মকালে কৃষিকাজে জলের অভাব মিটবে। এক কৃষক বলেন, ‘বহুদিনের দাবি ছিল স্লুইসগেটের। এবার চাষের জন্য জলের সমস্যা মিটবে।’

বিশ্বজুড়ে ভূমিক্ষয়, এক ভয়াবহ সংকেত, সমাধানে জরুরি পদক্ষেপের আহ্বান

আরামবাগ মহকুমার সেচ দফতরের আধিকারিক দীনবন্ধু ঘোষ জানিয়েছেন, সেতু ও স্লুইসগেট নির্মাণ ছাড়াও অরোরা খালের পাশে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্প শুধুমাত্র বন্যা মোকাবিলায় নয়, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর