বক্স অফিসে খাদান বনাম সন্তান

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:২০ ডিসেম্বর বক্স অফিসে একসঙ্গে মুক্তি পেয়েছে দুই বড় ছবি—‘খাদান’ এবং ‘সন্তান’। মুক্তির পর থেকেই এই দুই ছবির ব্যবসা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই, পরিচালক মহেন্দ্র সোনির একটি টুইট (এখন যাকে এক্স বলা হয়) চর্চার ঝড় তুলে দিয়েছে। মহেন্দ্র সোনি টুইট করেন, “‘সন্তান’ বক্স অফিসে দুর্দান্ত সফল এবং এখনও বেশ ভালো ট্রেন্ড করছে! রাজ চক্রবর্তীর সঙ্গে আমাদের জুটি বারবার এমন গল্প উপহার দিচ্ছে যা সবার মন ছুঁয়ে যায়। মিঠুন দা, আপনিই বাংলা সিনেমার মহাগুরু!” তার এই টুইট শেয়ার করেন ‘সন্তান’ ছবির পরিচালক রাজ চক্রবর্তী, এবং তিনি লিখেন, “আমরা এটা করতেই থাকব।”

কাজ়াখস্তানে বিমান দুর্ঘটনাঃ রাশিয়ার চালানো গুলির কারণেই কি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ?

খাদান এবং সন্তান ছবি সম্পর্কে


এই পোস্টের পর থেকেই নেটিজেনরা মন্তব্যের ঝড় শুরু করেছেন। কেউ বলেছেন, “ট্রেন্ড তো করছে, কিন্তু সন্তান নয়।” অন্য একজন আরও বলেছেন, “না মোটেও ভালো চলছে না।” কিছু ব্যবহারকারী ‘খাদান’ এবং ‘সন্তান’ ছবি দুটির বুক মাই শো স্ক্রিনশট পোস্ট করে দেখিয়েছেন, “যাহ! কে ট্রেন্ড করছে!” এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘খাদান’ ছবির নিচেই ট্রেন্ডিং লেখা রয়েছে, তবে রেটিং অনুযায়ী এগিয়ে রয়েছে ‘সন্তান’।এদিকে, রাজ চক্রবর্তীকে নিয়ে একজন নেটিজেন লিখেছেন, “মিসিং সেই পুরোনো রাজ চক্রবর্তীকে, যে একসময় ‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘তুমি যে আমার’ এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিল। তাঁকে কেউ পেলে জানাবেন।”

শনি ও শুক্রের যুতিঃ নতুন বছরে কোন কোন রাশির ভাগ্য খুলবে?

‘খাদান’ ছবিটি মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর এবং এতে প্রধান ভূমিকায় আছেন দেব ও যিশু। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি দর্শকদের মাঝে ভালই সাড়া ফেলেছে।অন্যদিকে, ‘সন্তান’ ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অহনা দত্ত। ছবিটি বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে একটি গভীর গল্প উপস্থাপন করেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর