পান্তুয়া’র জন্য জিআই ট্যাগের আবেদন

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : স্বাদ ও গন্ধে অতুলনীয় কালনার ‘নোড়া পান্তুয়া’ এবং কাটোয়ার ‘পরাণের পান্তুয়া’ বাঙালি মিষ্টির ভাণ্ডারে অত্যন্ত জনপ্রিয় নাম। এই দুই মিষ্টির জন্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) ট্যাগের আবেদন নিয়ে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক ও প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। চলতি সপ্তাহে কলকাতায় বৈঠক করে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্বল বিশ্বাসের কাছে জিআই ট্যাগের জন্য লিখিত আবেদন জমা দেন। মন্ত্রী বিশ্বাস তাকে আশ্বাস দিয়েছেন এবং জিআই অনুমোদনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসিক বেতনঃ অন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের তুলনায় অনেক কম!

ট্যাগ পেলে ব্র্যান্ড মূল্য বহুগুণে বাড়বে

কালনা ও কাটোয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কালনা তার মন্দির শহর হিসেবে এবং কাটোয়া প্রাচীন জনপদ হিসেবে খ্যাত। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক মিষ্টির টানে এই এলাকায় আসেন। ‘নোড়া পান্তুয়া’ ও ‘পরাণের পান্তুয়া’র জন্য রয়েছে এক বিশেষ টান, যা বাঙালির আবেগে মিশে আছে। জিআই ট্যাগ পেলে এই মিষ্টির ব্র্যান্ড মূল্য এবং বিক্রির পরিধি বহুগুণে বাড়বে বলেই আশাবাদী মন্ত্রী দেবনাথ। এর আগে ২০২০ সালেও এই মিষ্টির জন্য জিআই ট্যাগের আবেদন করেছিলেন, তবে তা অনুমোদিত হয়নি।

‘পুষ্পা ২’ মুক্তির আগেই রশ্মিকা মন্দানার কি  বিশেষ উপহার দিলেন আল্লু অর্জুনকে!

এই দুই ঐতিহ্যবাহী মিষ্টির জন্য সুনির্দিষ্ট জিআই ট্যাগ পেলে এটি স্থানীয় ব্যবসা ও পর্যটন শিল্পের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। মন্ত্রী দেবনাথ বলেন, “কালনা ও কাটোয়ার এই অনন্য মিষ্টি দুটি জিআই তকমা পেলে দেশ-বিদেশে আমাদের এই ঐতিহ্যবাহী মিষ্টির পরিচিতি আরও বাড়বে এবং ব্যবসায়িক দিক থেকেও আমরা লাভবান হবো।”

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর