সবজিতে সাজানো মা কালী

ব্যুরো নিউজ ৩০ অক্টোবর : তমলুকের কলেজপাড়ার ভাই ভাই সংঘ এবার তাদের ৩৪তম কালীপুজোয় এনেছে এক অভিনবত্ব—প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ সবজি দিয়ে তৈরি করা হয়েছে মা কালীর প্রতিমা। এই বছরের থিম, ‘সুফলা-শস্যশ্যামলা, প্রকৃতির বুকে সবজির প্রতিমা,’ যা শুধু দর্শনার্থীদের চোখ জুড়াবে না, বরং পরিবেশ সচেতনতার বার্তাও বহন করবে।

কালীপুজোয় কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

মা কালীর মূর্তি সেজে উঠেছে সব্জিতে

তমলুকে কালীপুজো মানেই থিমের বৈচিত্র্য, এবং এই পুজোতে স্থানীয়দের উন্মাদনা প্রবল। বিভিন্ন সবজি যেমন আলু, পটল, বেগুন, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়েছে মা কালীর মূর্তি। মুখমণ্ডল সজ্জিত বাঁধাকপির পাপড়ি দিয়ে, আর ভোলানাথের বাঘছাল আনারসে, যা প্রতিমাকে এক অন্যরকম সৌন্দর্য দিয়েছে। এমনকি শিবের জটা তৈরি হয়েছে বরবটি দিয়ে, রুদ্রাক্ষ তৈরি হয়েছে কচু থেকে, এবং সাপের ছাল তৈরি মানকচু দিয়ে।প্রায় এক কুইন্টাল সবজি ব্যবহার করে তৈরি এই ১৫ ফুট উচ্চতার প্রতিমাটি যেন প্রকৃতির প্রতি এক নিবেদন। এয়ার কন্ডিশনিং সিস্টেম দিয়ে প্রতিমাকে সতেজ রাখার ব্যবস্থাও করেছে পুজো কমিটি।

ভূত চতুর্দশীর দিনটি রাশি অনুযায়ী কেমন যাবে আপনার? কি বলছে জ্যোতিষশাস্ত্রে

পুজোর সম্পাদক দেবরূপ মিদ্যা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় সবজি চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দুর্যোগের প্রতিক্রিয়ায় সচেতনতা বাড়াতে এই সবজির প্রতিমা গড়ে তোলা হয়েছে। পুজো কমিটির প্রত্যাশা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সুরক্ষার বার্তা বহন করবে এই অভিনব পুজো।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর