ইরানে ইন্টারনেটের কড়াকড়ি শিথিল

ব্যুরো নিউজ ,২৫ ডিসেম্বর:বিতর্কিত হিজাব আইন প্রত্যাহারের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই ইরানে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। এ বার তুলে নেওয়া হল হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-র উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা। দুই বছরেরও বেশি সময় ধরে ইরানে এই দুটি পরিষেবা নিষিদ্ধ ছিল। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান প্রশাসন।

চীনে ভিসামুক্ত ভ্রমণের সময়সীমা বাড়ানো হলোঃ পর্যটন খাতে নতুন উদ্যোগ

পদক্ষেপের অংশ


ইরানে ইন্টারনেট ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ জারি ছিল দীর্ঘদিন ধরে। বিশেষত হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-র মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ রাখতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ইরানের প্রযুক্তি-সচেতন নাগরিকরা সহজেই ভিপিএন ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যেতেন। এ কারণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না বুঝতে পেরে প্রশাসন তা প্রত্যাহারের পথে হাঁটল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।এই সিদ্ধান্তের পেছনে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের ভূমিকা উল্লেখযোগ্য বলে ধারণা করছেন অনেকে। সংস্কারমুখী রাজনীতিক হিসাবে পরিচিত মাসুদ, এর আগে বিতর্কিত হিজাব আইন প্রত্যাহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ শিথিলকেও প্রশাসনের “সংস্কার” পদক্ষেপের অংশ হিসাবে দেখা হচ্ছে।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছেন, এটি “ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রত্যাহারের প্রথম পদক্ষেপ”। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-ও এই বার্তাটি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইরান প্রশাসনের ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।ইরানের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে প্রযুক্তিগত ও সামাজিক দিক থেকে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর