international-forbes-magazine-kiran-dutta

ব্যুরো নিউজ ১৭ অক্টোবর : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোর্বস ম্যাগাজিনের সেরা একশো ডিজিটাল স্টারের তালিকায়   ১০ নম্বরে নাম এসেছে বাংলার পরিচিত মুখ ‘দ্য বং গাই’ কিরণ দত্ত। তার জীবনে আরও একটি নতুন সাফল্য। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

আরজি কর মেডিক্যাল কলেজে সিভিক ভলান্টিয়ারদের প্রত্যাহার

কিরনের সাফ্যলের পেছনের গল্প

কিরণ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। ২০১৫ সালে প্রথম  ইউটিউবে ভিডিও করা শুরু করেন। মাত্র দুটি ভিডিও প্রকাশ করেছিলেন, তখন তার জনপ্রিয়তা ছিল খুবই কম ছিল। বছর দুইয়ের মধ্যেই তিনি নেটদুনিয়ায় ‘দ্য বং গাই’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বর্তমানে কিরণের ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ, এবং তার ভিডিওগুলোর  ভিউ প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি । ফোর্বস ইন্ডিয়ার স্ক্রিনশট শেয়ার করে কিরণ লেখেন, “ফোর্বসে নিজের ছবি দেখতে পাব তা কখনও ভাবিনি। দেশের টপ ১০০ ডিজিটাল স্টারের তালিকায় ১০ নম্বরে স্থান পাওয়া, এটা সত্যিই অবিশ্বাস্য। একটি দিন স্মরণ করে কিরণ বলেন, “আজ আমার এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, এসব করে আমি জীবনে কিছুই করতে পারব না। আমার বাবা-মা একদিন হতাশ হবেন।” কিরণ উল্লেখ করেন, “তখন আমি এতটাই হতাশ ছিলাম যে বাড়িতে এসে হাজারবার লিখেছিলাম ‘আমি পারব’ এবং কেঁদেছিলাম, কারণ একবার আমাকে মেয়েদের সামনে অপমান করা হয়েছিল।”

কৃষকদের জন্য সুখবর এমএসপি বাড়ল ছয় ধরনের রবি শস্যের!

তিনি বলেন, “আজ কেন যেন এই স্মৃতি মনে পড়ল। তবে এখন আমার ভেতরের বাচ্চাটা জোরে চিৎকার করে বলছে, ‘পারলাম তো?’ অনেক ধন্যবাদ সবাইকে। আমার মতো ছোট্ট জায়গার সাধারণ ছেলের স্বপ্ন সত্যি হলে, তোমাদেরও একদিন হবে।”

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর