ভারতের ঐতিহাসিক জয়

ব্যুরো নিউজ,১৩ জানুয়ারি:বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটি ঐতিহাসিক জয় হলো গতকাল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্মৃতি মন্ধনার নেতৃত্বে ভারত দল এক বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। এই জয়টি ভারতের জন্য ভীষণ গর্বের।ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। ভারতীয় ওপেনিং জুটি শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। স্মৃতি মন্ধনা মাত্র ৫৪ বলে ৭৩ রান করেন, যেখানে তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন। অন্য ওপেনার প্রতিকা ৬৭ রান করেন ৬১ বলে, ৮টি চার ও একটি ছক্কা দিয়ে। ১৯ ওভারে এই দুজন মিলে ১৫৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলের ভিত্তি স্থাপন করেন।

স্যালাইন কাণ্ডে কলকাতায় আনা হল তিন গুরুতর অসুস্থ প্রসূতিকে

স্মরণীয় ঘটনা

এরপর, ভারতীয় দলের হাল ধরেন জেমিমা রডরিগেজ ও হারলিন দেওল। জেমিমা ৯১ বলে ১০২ রান করেন, যা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান। হারলিনও ৮৪ বলে ৮৯ রান করেন। এই দুজনের দুর্দান্ত ইনিংসে ভারতীয় দল ৩৭০ রানে পৌঁছে যায়।আইরিশ বোলারদের মধ্যে আর্লিন কেলি ১০ ওভারে ৮২ রান দিয়ে ২ উইকেট নেন, ওরলা প্রেন্ডারগাস্ট ৮ ওভারে ৭৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ম্যাচে ভারতীয় দলের সম্মিলিত পারফরম্যান্স আয়ারল্যান্ডের বোলিং লাইন-আপকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী তরুণ প্রজন্মকে কি বার্তা দিলেন?

রান তাড়ায় আয়ারল্যান্ড দলের ব্যাটিং ছিল যথেষ্ট সংগ্রামী। ২৫৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দীপ্তি শর্মা ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন, এবং প্রিয়া মিশ্র ৫৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে একমাত্র কাল্টার রিলি ১১৩ বলে ৮০ রান করেন, যাকে আউট করেন তিতাস সাধু। ৩৭ রান করেন লরা ডেলানি। এর ফলে ভারত ২-০ তে সিরিজে এগিয়ে গেল।এই জয় ভারতীয় দলের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে, এবং জেমিমার প্রথম শতরান আরও একটি স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর