শীতে পায়ের যত্ন

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : প্রতিদিন পায়ের যত্ন নেওয়া শুধু পেট্রোলিয়াম জেলি বা ফুট ক্রিম ব্যবহার করলেই শেষ হয় না। পা সুস্থ রাখতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিশেষ করে সঠিক জুতো বাছা এবং পা শুকনো রাখা। শীতকালে পা ফাটতে পারে, কিন্তু কিছু নিয়ম মেনে চললে আপনি আপনার পায়ের ত্বক কোমল এবং পরিষ্কার রাখতে পারবেন।

শীতে শিশুদের হজম সমস্যা  রক্ষা করবেন কীভাবে ?

১) সঠিক ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন:

নারকেল তেল, অলিভ তেল বা পেট্রোলিয়াম জেলি পায়ে ব্যবহার করতে পারেন। এগুলো পায়ের ত্বক নরম এবং টান টান রাখতে সাহায্য করে। ময়েশ্চরাইজ়ার ব্যবহারের আগে পা গরম জলে ডুবিয়ে রেখে পামিস স্টোন দিয়ে ভালোভাবে ঘষে স্ক্রাব করুন। এতে পায়ের ত্বকের মৃত কোষ ওঠে যাবে। তারপর ময়েশ্চরাইজ়ার লাগিয়ে মোজা পরুন। এতে পায়ের ত্বক আরামদায়ক এবং সতেজ থাকবে।

মেকআপ স্পঞ্জ পরিষ্কার করা ঝামেলা হয়ে উঠছে ?এই পদ্ধতি ব্যাবহার করলে সহজেই পরিষ্কার করা যাবে

২) সুতির মোজা পরুন:
পায়ের ত্বক ভালো রাখতে সুতির মোজা পরা সবচেয়ে উপযুক্ত। তবে মনে রাখবেন, একটানা সাত-আট ঘণ্টা একে মোজা পরার পর, পরের দিন তা পরবেন না। মোজা পরার পর পা ভালভাবে মুছে নিন এবং ভেজা পায়ে মোজা পরবেন না। একই মোজা একাধিক দিন পরিধান করলে পায়ে নানা ধরনের ফাঙ্গাল সংক্রমণ হতে পারে।

৩) পায়ের নখের যত্ন নিন:
পায়ের যত্ন নেওয়ার সময় পায়ের নখের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। নখগুলি সঠিকভাবে কাটুন এবং নিয়মিত পরিষ্কার রাখুন। নখে ময়লা জমে থাকলে তা সংক্রমণের কারণ হতে পারে এবং পায়ের ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর