ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর :দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪ সালের অগস্টে দেশের বেকারত্বের হার ছিল ৮.৫০ শতাংশ। যা সেপ্টেম্বরে কমে ৭.৮০ শতাংশে পৌঁছেছে। এই পরিবর্তনটি দেশের শ্রম বাজারের জন্য আশাপ্রদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোদী সরকারের প্রচেষ্টা বেকারত্ব কমানো এবং কর্মসংস্থান বাড়ানোর দিকে পরিচালিত হচ্ছে এর ফলস্বরূপ এই হ্রাস।

নকল আধার কার্ড দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে আটক চার বাংলাদেশি

কী বলছে OPEC রিপোর্ট ?

বিগত ৬ বছর পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা

অন্যদিকে, OPEC-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি কিছুটা কমেছে। যেখানে গত বছরের তুলনায় বর্তমান আর্থিক বৃদ্ধির হার ৬.৭ শতাংশ হয়েছে, প্রথম ত্রৈমাসিকে যা ছিল ৭.৮ শতাংশ। মূলত নির্বাচনকে কেন্দ্র করে সরকারি বরাদ্দে কিছু হ্রাস এসেছে, যা আর্থিক সূচককে প্রভাবিত করেছে।

বাংলাদেশী নৌ-সেনার হাতে আটক কাকদ্বীপের মৎস্যজীবীরা

তবে পরিষেবা সেক্টরে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২১ সাল থেকে ভারতীয় অর্থনীতিতে পরিষেবা খাতের অবদান গড় হিসাবে ৫৪ শতাংশ। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই খাতের বৃদ্ধি হয়েছে ৭.২ শতাংশ, যা প্রথম ত্রৈমাসিকে ছিল ৬.৭ শতাংশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি কিছুটা কমেছে। তা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং বাকি ৬ মাসেও এই প্রবণতা বজায় থাকবে। OPEC-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ হতে পারে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর