আলু

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :বাঙালির রান্নায় আলু ছাড়া যেন সবকিছু অসম্পূর্ণ থাকে তাই না। আলু না থাকলে রান্নায় যেন পূর্ণতা আসে না! তবে বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আলু দ্রুত নষ্ট হয় এবং অঙ্কুরিত হয়ে যায়। একটি পচা আলু গোটা বস্তার আলু পচিয়ে ফেলতে পারে। তাই আলু সতেজ রাখতে প্রয়োজন বিশেষ যত্নের। কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে, অনেকদিন ধরে আলু তাজা রাখা সম্ভব।

চিরকাল পুরুষদের যৌবন ধরে রাখতে অব্যশই খাওয়া উচিত এই খাবারগুলি

আলু টাটকা রাখার সহজ টিপস

কলা খেলেই বিপদ? স্বাস্থ্যঝুঁকির ৫ রহস্য!

প্রথমেই, আলুকে অন্য সবজি থেকে আলাদা রাখুন। অন্য সবজির আর্দ্রতা আলুর অঙ্কুরণ প্রক্রিয়া ত্বরান্বিত করে, ফলে এটি দ্রুত নষ্ট হয়। আলু রাখার সেরা জায়গা হল কোনও শুষ্ক ও অন্ধকার জায়গা, কারণ সূর্যের অতিরিক্ত আলো আলুতে ক্লোরোফিল তৈরি করতে শুরু করে, যা আলুর রং সবুজ করে ফেলে। এতে সোলানাইন নামক এক বিষাক্ত পদার্থও তৈরি হতে পারে, যা স্বাদ তিক্ত করে তোলে এবং শরীরের ক্ষতি করতে পারে।

শিশুদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সত্যি কি ডিম কার্যকরী কি বলছে পুষ্টিবিদরা

আলু সংরক্ষণের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করাই ভালো। তার বদলে খোলা কাগজের ব্যাগ, জালের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। প্লাস্টিকের ব্যাগে বাতাস আটকে থাকে, ফলে আর্দ্রতার কারণে আলু দ্রুত নষ্ট হয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর