হাওড়া স্টেশন

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :  হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ সোনা ও রুপোর সামগ্রীসহ নগদ অর্থ উদ্ধার করেছে আরপিএফ। শুক্রবার হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে আরপিএফ অফিসাররা গ্রেফতার করেছেন বিহারের ভাগলপুরের বাসিন্দা হরিশ কুমার বর্মাকে (৪৬)। তার কাছ থেকে প্রায় ৭৭০ গ্রাম সোনা, ৩৮৫ গ্রাম রুপোর সামগ্রী এবং নগদ ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

বড় কোনও গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান

গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া-গয়া এক্সপ্রেস ট্রেনে তল্লাশি শুরু করে আরপিএফ। ট্রেনের এ-১ কামরার ২৫ নম্বর সিটে বসা অবস্থায় সন্দেহজনকভাবে পাওয়া যায় হরিশ কুমারকে। তার ব্যাগ তল্লাশি চালিয়ে সোনার লকেট, চেন, কানের দুল, হাতের চুড়ি এবং তিনটি রুপোর মূর্তি পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকার বেশি।ধৃতের কাছ থেকে দুটি বিল পাওয়া গেলেও সেগুলি আসল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তার মোবাইল এবং সিম কার্ড বাজেয়াপ্ত করে ট্র্যাকিং শুরু করেছে আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে হরিশ কুমার মূলত একজন পাচারকারী। তার পিছনে বড় কোনও গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান।

ধৃতকে বারবার জেরা করলেও সে কিছু জানে না বলে দাবি করেছে। তদন্তের স্বার্থে তাকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সম্পদ এবং নগদ অর্থের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য জানতে আইনি পদক্ষেপ করা হচ্ছে।অন্যদিকে একই দিনে লেক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইডি একটি বিশাল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে। টাকার অঙ্ক এতটাই বেশি যে তা গুণতে মেশিন আনতে হয়েছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর