glowing-skin-in-15-minutes-home-remedies

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :রূপটান বা ফেসপ্যাক ব্যবহার করার মূল কারণ হল ত্বকের যত্ন নেওয়া। ত্বকে সুন্দর, উজ্জ্বল করে তোলা। তবে, বেশিরভাগ ফেসপ্যাকের সুফল পেতে নিয়মিত এবং দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে হয়। আপনি যদি নতুন করে রূপটান ব্যবহার শুরু করে থাকেন এবং দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। তাহলে এই বিশেষ ফেসপ্যাকগুলো ট্রাই করতে পারেন। মাত্র ১৫ মিনিটে পাবেন দারুন জেল্লা, প্রয়োজন মাত্র ছয়টি সাধারণ উপাদান।

ট্যান তুলতে, ত্বকের জেল্লা বাড়াতে আটার ফেসপ্যাকের উপকারীতা জানুন

দ্রুত কার্যকরী ফেসপ্যাক

টম্যাটো ত্বকের জন্য এক বিশেষ উপাদান। পাকা টম্যাটোকে ভাল করে থেঁতো করে তার সঙ্গে এক টেবিল চামচ চিনি মেশান। মিশ্রণটি মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। টম্যাটো ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করবে এবং সাথে সাথে উজ্জ্বলতা বাড়াবে। এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর আপনি নিজেকে তাজা এবং জেল্লাদার অনুভব করবেন।

কলা পাতায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে?আপনি কি জানেন
দই এবং ওটমিলের সংমিশ্রণ ত্বকের জন্য অত্যন্ত পুষ্টিকর। ২ টেবিল চামচ ওটমিলের সঙ্গে ৩ টেবিল চামচ দই মিশিয়ে ২-৩ মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন। এই প্যাকটি আপনার ত্বককে আর্দ্রতা জোগাবে এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করবে।

উৎসবের পর চুলের সঠিক যত্ন নিতে ব্যাবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি
একটি পাকা কলা চটকে তার সঙ্গে মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। কলায় রয়েছে প্রচুর ভিটামিন, যা ত্বককে পুষ্টি জোগায় এবং আর্দ্র রাখে। মধুও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। আর্দ্র ত্বকই সুন্দর ত্বক—এই কথা সবারই জানা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর