গঙ্গায় বস্তাবন্দি খুন

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : হাওড়ার জেটিয়া ঘাটে প্রায় এক মাস আগে উদ্ধার হওয়া একটি বস্তাবন্দি মৃতদেহের রহস্য এখনও অমীমাংসিত। ওই ব্যক্তিকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় ওই ব্যক্তিকে পা বেঁধে মারধর করে অজ্ঞান অবস্থায় বস্তায় ঢোকানো হয়েছিল। পরে বস্তাটি গঙ্গায় ফেলে দেওয়া হয় যার ফলে জলে ডুবে তার মৃত্যু হয়।

প্যান ২.০: কিউআর কোড সহ নতুন প্যান কার্ড, আয়ের লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাই খুনের রহস্য ভেদ করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে মৃতদেহের ছবি রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং গঙ্গার পার্শ্ববর্তী থানাগুলোকেও অবহিত করা হয়েছে। পাশাপাশি মৃতের ছবি ও বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেটও হাওড়া স্টেশন, বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও জনবহুল বাজারে বিতরণ করা হয়েছে।

হুগলির বলাগড়ে পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যুঃ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

এখনও পর্যন্ত তদন্তে কোনো বড় অগ্রগতি হয়নি।মৃতদেহ শনাক্ত না হওয়ায় তদন্তের গতি কিছুটা কমেছে। মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। যা ভবিষ্যতে শনাক্তকরণের কাজে সহায়ক হতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর