আগুন

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :নারায়ণপুরের নিউটাউন রাজারহাট রোডে ডিরোজিও কলেজের সামনে এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ষষ্ঠ তলা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারাও নিরাপত্তার জন্য রাস্তায় নেমে আসেন। আগুনের খবর পাওয়ামাত্রই দ্রুত দমকল বিভাগে যোগাযোগ করা হয়, এবং অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

৭৩ বছরে উষ্ণতম অক্টোবর দিল্লি বাংলায় পারদ ওঠানামা, শীত দূরে

খবর পেয়ে এলেন বিধায়ক

কালীপুজোয় নিষিদ্ধ বাজি ও শব্দ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ

এই ঘটনায় আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক প্রবীণ বাসিন্দা। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ এবং স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও ছুটে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও আরও বিস্তারিত তদন্ত চলছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর