festival-rain-forecast-south-bengal

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :পুজোর আনন্দ মিটতেই দেখা দিতে চলেছে আবারও বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আনতে চলেছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে এবং বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাবে।

সোনার দাম কমে আসায় নতুন সাফল্য

দক্ষিণ বঙ্গের বৃষ্টির পূর্বাভাস

‘জাস্টিস’ স্লোগানে ধৃত ৯ জনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে আসায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে উপকূল  ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কার্নিভালের দিন, অর্থাৎ মঙ্গলবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরিবার ও আনন্দের মিলন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

এদিকে, রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা বাংলাকে বিদায় জানিয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলা থেকে বর্ষার বৃষ্টি বিদায় নিয়েছে। আবহাওয়াবিদদের মতে, আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে । তাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কিছু স্থানে খুব হালকা বৃষ্টি হতে পারে। সাধারণত শুষ্ক আবহাওয়াই থাকবে।

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে, পুজোর আনন্দের মধ্যে এই পরিবর্তনটি সবাইকে কিছুটা অবাক করবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর