মেয়েকে বিয়ে করলেন বাবা

ব্যুরো নিউজ, ৭ নভেম্ববর :জলপাইগুড়ি জেলার কাশিয়াজোড়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে যে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি তার ১৯ বছরের মেয়েকে গোপনে বিয়ে করেছেন। মেয়েটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি নাকি আল্লাহর স্বপ্নাদেশ পেয়েই এই কাজটি করেছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিরোধিতা করে পুলিশে অভিযোগ দায়ের করেন। যা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

চাল নিয়ে ঝগড়া, মারধরে প্রাণ গেল রেশন ডিলারের! উত্তপ্ত গোয়ালপোখর

স্থানীয়দের প্রতিবাদে পুলিশের তদন্ত

দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন?কী বললেন দেব

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীও নাকি এই কাজে তার স্বামীর সমর্থন করেছেন। এ ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। পুলিশ অভিযুক্ত এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তার পাশাপাশি স্থানীয় ইসলামিক সংগঠনগুলোও এই ঘটনার নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইসলামে এমন কাজ ধর্মীয় বিধানের বিরুদ্ধে। এটি ধর্ম অবমাননার শামিল।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর