ব্যুরো নিউজ,১ ফেব্রুয়ারি:ভরা মাঘ মাসেও কলকাতায় শীতের অনুভূতি আর নেই, বরং গরমে ঢুকছে শহরে। শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি ছিল। ফলে, বাস বা ট্রেনে যাত্রীরা খুবই অস্বস্তিতে ভুগছেন, দরদর করে ঘেমে উঠছেন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি, শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি।
কলেজে সরস্বতী পুজো নিয়ে উত্তেজনাঃ তোলাবাজির অভিযোগ ও হুমকি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের উপকূলীয় কিছু জেলার তাপমাত্রা আগামী কয়েক দিনে কিছুটা কমবে। তবে, কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য এলাকায় আগামী দুই দিন তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন হবে না, অর্থাৎ সরস্বতী পুজোর দিনেও শীতের খোঁজ মিলবে না। তাপমাত্রার এ উষ্ণতা বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে শীতের বদলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ থেকে ১৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে, যা যাতায়াতে সমস্যা সৃষ্টি করতে পারে।এছাড়া, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে, সেখানে তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
নবাব পরিবারের ওপর আঘাতঃ সইফ-করিনার নিরাপত্তা চরমে
এ বছর পশ্চিমি ঝঞ্ঝা শীতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে নতুন এক পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত প্রবেশ করবে। সেই সঙ্গে, অসম, কেরল ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত, যা শীতের প্রবাহকে বাধাগ্রস্ত করছে। ফলে, শীত জাঁকিয়ে বসতে না পেরে বাংলায় শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে।এবং, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই বাংলায় শীত শেষ হয়ে যাবে এবং গরমের আগমন শুরু হবে।
https://www.youtube.com/live/PGvTB9Agn9Q?si=OFiWckIHiU3pORGK









