মামাকে ধারালো অস্ত্রের কোপ

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : দক্ষিণ বেহালায় পারিবারিক বিবাদের জেরে সোমবার এক প্রৌঢ়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। ঘটনার পর পুলিশ দুই যুবককে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।আহত ব্যক্তির নাম প্রদীপ পাল তিনি দক্ষিণ বেহালার রাধাকৃষ্ণ পল্লির বাসিন্দা।

মমতার কাছে গুরুত্বপূর্ণ রিপোর্টঃ তৃণমূল কংগ্রেসে কি বড় রদবদলের সম্ভাবনা? 

ঘটনার সূত্রপাত দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে

সোমবার বিকেলে অভিযোগ করেন যে দুই যুবক তার উপর হামলা চালিয়েছেন। আশ্চর্যজনকভাবে অভিযুক্ত দুই যুবক তার আত্মীয় এবং মূল অভিযুক্তের সঙ্গে প্রদীপের সম্পর্ক হলো ভাগ্নিজামাই। পারিবারিক বিবাদ দীর্ঘদিনের এবং তা থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।ঘটনাটি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে। অভিযুক্তরা প্রদীপের দোকানে আসেন এবং চা খাওয়ার বিষয়ে বচসা শুরু হয়। এরই মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সঞ্জয় চৌধুরী ও বরুণ পাল নামের দুই যুবক প্রৌঢ়কে আক্রমণ করে। প্রথমে বরুণ প্রদীপের হাত চেপে ধরেন এবং সেই সুযোগে সঞ্জয় তাকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।

বেসরকারি বাসে রেষারেষি রোধে নতুন পদক্ষেপ, স্মারকলিপি পরিবহণমন্ত্রীর হাতে

প্রদীপের শরীরের বাঁ দিকে আঘাত লেগেছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার পিঠে ছ’টি সেলাই পড়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর