ডিম ভাপা

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :বাড়িতে সবজি মাছ বা মাংস না থাকলেও যদি ডিম থাকে তা হলে যে কোনো খাবারের অভাব মেটানো যায়। ডিমকে বলা হয় মুশকিল আসান, কারণ এটি একদিকে যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু এবং খুব সহজে রান্না করা যায়। আজ আমরা ডিমের একটি সহজ ও মজাদার রেসিপি শেয়ার করব। মাত্র ২০ মিনিটে তৈরি করুন ডিমের সুস্বাদু রেসিপি ডিম ভাপা।

বাড়িতে বানিয়ে ফেলুন কলকাতা স্টাইল চিলি চিকেন রেসিপি

২০ মিনিটে তৈরি করুন রেসিপি ডিম ভাপা

শীতের সন্ধ্যায় বাড়ির ছোটদের জন্য বানিয়ে ফেলুন সুস্বাদু রেসিপি ডিম ও আলুর কাটলেট

 উপকরণ:

সেদ্ধ ডিম ৫টি
সাদা সরষে ২  চামচ
কালো সরষে ২  চামচ
পোস্ত ২/৩ চামচ
নারকেল কোরা ৩ চামচ

শীতের সন্ধ্যায় ঘরেই বানান সুস্বাদু রেসিপি কোল্ড কফি!
চেরা কাঁচালঙ্কা ৬-৭ টি
সরষের তেল ২ চামচ
হলুদ গুঁড়ো  ১/২ চা চামচ
নুন স্বাদমতো

প্রণালী:

শীতকালে বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে সুস্বাদু রেসিপি নলেন গুড়ে রসগোল্লা

প্রথমে পোস্ত ও দু’ধরনের সরষে ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর সেগুলো মিক্সিতে কাঁচালঙ্কার সঙ্গে বেটে নিন। একটু নুন দিন যাতে সরষে তেতো না হয়। একটি বড় বাটিতে সেদ্ধ ডিম নিয়ে তার গায়ে সরষে-পোস্ত ও কাঁচালঙ্কা মাখিয়ে নিন। নারকেল কোরা দিয়ে ভালোভাবে মেখে নিন। সরষের তেল, নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নিন। কিছুক্ষণ ম্যারিনেট হতে দিন যাতে মশলা ভালোভাবে মিশে যায়। তারপর টিফিন বক্সে ডিমগুলো ঢেলে দিয়ে বক্সের ঢাকনা টাইট করে আটকে দিন। প্রেসার কুকারে টিফিন বক্সটি বসিয়ে অর্ধেক জল দিন এবং ১টি সিঁটি দিন। সিঁটি পড়লে আঁচ কমিয়ে ৫-৬ মিনিট রেখে দিন। ভাপ চলে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের সুস্বাদু রেসিপি ডিম ভাপা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর