দফতরে

 ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: ED দফতরে হাজিরা ম্যাজিশিয়ান পি সি সরকারের

ম্যাজিশিয়ান পি সি সরকারকে তলব ইডি-র। সেই মোতাবেক শুক্রবার দুপুর ১২ টার পরে মেয়েকে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসেন ম্যাজিশিয়ান।

চাকরীপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র কালীঘাট চত্বর

একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় নাম উঠে এসেছিল ম্যাজিশিয়ানের। সেই মামলাতেই  পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।

টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলা তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে ইডি। তারপরই তলব করা হয় পি সি সরকারকে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা  হতে পারে বলে ইডিসূত্রে খবর।

অভিযোগ ওঠে, চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পি সি সরকার। কী কারণে এই টাকা নেওয়া হয়েছিল, তাই খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর