কারলার ছাড়াই বাড়িতেই সহজ উপায়ে চুল করুন ঢেউখেলানো বা কোঁকড়ানো

ব্যুরো নিউজ,১ জানুয়ারি:খুব বেশি সময় না লাগিয়েও ঘরোয়া উপায়ে চুলে কোঁকড়ানো বা ঢেউয়ের আকার দিতে পারেন।কিছু বিশেষ পোশাকের সঙ্গে কোঁকড়ানো চুল ভালো লাগে দেখতে ।কারও স্ট্রেট চুলে নানা ধরনের স্টাইলিং প্রিয়, তেমনি কারও চুলে ঢেউ বা কোঁকড়ানো পছন্দ করেন। তবে সবসময় স্ট্রেটনার বা কার্লিং মেশিনে চুল কোঁকড়ানো সম্ভব হয় না। সে জন্য বাড়িতে বসেই চুলে কোঁকড়ানো কিংবা ঢেউ দেয়ার জন্য কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন। প্রতি পদ্ধতিতেই অন্তত আট ঘণ্টা সময় দরকার।

শীতকালে চুলের যত্ন কিভাবে নেবেন? প্রাকৃতিক উপায়ে চুলের স্বাস্থ্য ভালো রাখুন এভাবে

পদ্ধতি

১. বিনুনি পদ্ধতি

প্রথমে চুল ভিজিয়ে নিন। এরপর চুলগুলো ছোট ছোট ভাগে ভাগ করে সেগুলো ভালোভাবে আঁচড়ে নিন। এরপর প্রতিটি ভাগে শক্ত করে বিনুনি করে নিন। রাতভর বিনুনি বেঁধে রাখুন এবং পরদিন সকালে সেগুলো খুলে নিন। দেখবেন আপনার চুলে সুন্দর কোঁকড়ানো বা ঢেউ খেলে গেছে। এরপর হেয়ার স্প্রে লাগিয়ে নিলেই চুলে স্থায়িত্ব আসবে।

২. ওড়না পদ্ধতি

চুলটি মাঝখান থেকে দু’টি ভাগ করে নিন। একটি ওড়না বা কাপড়ের খণ্ড নিয়ে মাথার ওপর রেখে ক্লিপ দিয়ে আটকে দিন। এরপর ওড়নার দুই প্রান্ত কানের পাশে সমানভাবে ঝুলে থাকবে। এবার, বাঁ পাশের চুলটি ওড়নার এক প্রান্তে পেঁচিয়ে ব্যান্ড দিয়ে আটকে দিন। অন্য দিকে একই পদ্ধতি অনুসরণ করুন। এইভাবে ৮-১০ ঘণ্টা রেখে পরদিন খুলে নিলেই আপনার চুলে সুন্দর ঢেউ বা কোঁকড়ানো ভাব চলে আসবে।

চুল পড়া রোধে ব্যাবহার করুন আদা তেল, সহজ ঘরোয়া উপায়ে করুন সমস্যার সমাধান

৩. মোজা পদ্ধতি

এই পদ্ধতির জন্য কয়েকটি মোজা প্রয়োজন। প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে ছোট ছোট ভাগে ভাগ করুন। এরপর, প্রতিটি ভাগ মোজার মধ্যে চুল পেঁচিয়ে নিন। মোজার দু’প্রান্ত একে অপরের মধ্যে ঢুকিয়ে আটকে দিন। এইভাবে পুরো চুল মোজার মধ্যে পেঁচিয়ে ৮-১০ ঘণ্টা রাখুন। পরদিন খুলে নিলেই আপনার চুলে খুব সুন্দর ঢেউ খেলে যাবে।

এই সহজ পদ্ধতিগুলো আপনি বাড়িতেই প্রয়োগ করে দেখতে পারেন, আর মাত্র কিছু সময় পরেই পেয়ে যাবেন চুল ঢেউখেলানো বা কোঁকড়ানো, যা আপনাকে দেবে নতুন রূপ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর