derailed

ব্যুরো নিউজ ১৪ মে: বুধবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ দমদম স্টেশনে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। শিয়ালদহমুখী ১২ বগির 33830 ডাউন বনগাঁ লোকাল ট্রেনটি হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গিয়েছে, ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনা ঘটে দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে।

ভারতীয় সেনাকে শক্তিশালী করতে কোন অস্ত্রে কত বরাদ্দ করলেন সীতারামন

পাশাপাশি প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ এবং ট্রেনের হঠাৎ কাঁপন দেখে অনেকে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। তবে সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছায় রেল পুলিশের দল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা। দ্রুত উদ্ধার কাজ শুরু হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

চলাচলে প্রভাব, বিকল্প পথে ট্রেন চলাচল

এই দুর্ঘটনার জেরে দমদম স্টেশনের ২ এবং ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১, ৩ ও ৫ নম্বর লাইনের মাধ্যমে আপ ও ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে যাতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও কমানো যায়। এদিকে যাত্রীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, পুরনো রেল লাইন এবং ট্রেনের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেল দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লাইনের কোনো যান্ত্রিক ত্রুটি বা বগির চাকা সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা।

মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত কাটাতেন একসাথে তারপর সকলে যা দেখল তাতে কপালে উঠলো চোখ

রেল আধিকারিকদের বক্তব্য, লাইনচ্যুত ট্রেনটিকে যত দ্রুত সম্ভব সরিয়ে নিয়ে লাইনের মেরামতির কাজ শুরু করা হবে। সৌভাগ্যবশত এই ঘটনায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন কর্তৃপক্ষ ও যাত্রীরা। তবে রেল সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে যাত্রীমহলে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর