বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ!

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : বিদেশ সফর শেষ করে দিলজিৎ দোসাঞ্ঝ সম্প্রতি শুরু করেছেন তার ‘দিল-লুমিনাটি’ মিউজিক্যাল ট্যুর। দিল্লিতে তার কনসার্টে হাজারো দর্শকের ভিড় জমলেও হায়দরাবাদ কনসার্টের আগেই তিনি পড়েছেন আইনি ঝামেলায়। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে পাঞ্জাবি পপস্টার দিলজিতকে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। তার শো চলাকালীন যেন কোনোভাবেই মদ বা মাংসের প্রচার না করা হয়।

অনলাইন থেকে অর্ডার করা পিৎজার বক্স খুলতেই অঙ্কুশ অবাক হয়ে যান , তারপর কি হয়েছে দেখুন ?

১৩ বছরের নিচে কোনো শিশুকে মঞ্চের কাছাকাছি আসতে পারবে না

প্রথমে চণ্ডীগড়ের অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরে দিলজিতের বিরুদ্ধে অভিযোগ আনেন। তার বক্তব্য দিলজিতের গান তরুণ প্রজন্মকে মদ ও নেশার প্রতি আকৃষ্ট করতে পারে। ওই অভিযোগের প্রমাণ হিসেবে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের একটি ভিডিও তিনি জমা দেন। ভিডিওটিতে দেখা যায় শোয়ের মাধ্যমে মদ ও মাদক সম্পর্কিত বিষয় প্রচার করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই তেলেঙ্গানা সরকার দিলজিতের হায়দরাবাদের কনসার্টের আগে তাকে এই বিষয়ে সতর্ক করেছে।আইনি নোটিসে বলা হয়েছে কনসার্টে ১৩ বছরের নিচে কোনো শিশুকে মঞ্চের কাছাকাছি না আনতে এবং ১২০ ডেসিবলের বেশি শব্দ বা লেজারের রংচঙে আলো ব্যবহার না করতে। উচ্চ শব্দ ও তীব্র আলো শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাংক ও স্টক মার্কেটে ছুটি 

প্রতিটি কনসার্টে ভক্তদের ভিড়ে ভরে ওঠা এই পাঞ্জাবি গায়ক দেশ-বিদেশে তুমুল জনপ্রিয়। দিল্লির কনসার্টের পর স্টেডিয়ামের ভেতরে মদের বোতল এবং মাংসের হাড় পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। হায়দরাবাদে ৭টায় শুরু হতে চলা কনসার্টের আগে এমন আইনি নোটিসে দিলজিতের ভক্তদের মধ্যেও চর্চা শুরু হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর