দিলজিতের কনসার্টের

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : কলকাতায় কনসার্ট নিয়ে আসছেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। আগামী ৩০ নভেম্বর তার বহু প্রতীক্ষিত ‘দিল-লুমিনাটি’ শো মাতাবে শহরবাসীকে। শোয়ের টিকিট বিক্রি শুরু হতেই নিমেষে সব শেষ। এমনকি বহু ভক্ত একটিও টিকিটের নাগাল পাননি।

আফ্রিকার জঙ্গলে ‘ভুলভুলাইয়া’ গানে নাচে মেতে বনি-কৌশানী,  সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা

তার মহানুভবতায় ভক্তরা মুগ্ধ

এর মধ্যেই মনিন্দর সিং সখী নামে এক অন্ধভক্ত এক্স হ্যান্ডেলে দিলজিতের কাছে আবেগপ্রবণ অনুরোধ করেন। তিনি লেখেন, “বহুদিন ধরে কলকাতায় আপনার শোয়ের জন্য অপেক্ষা করছি। এবার যখন শো হচ্ছে তখন আমি একটিও টিকিট পাইনি। দয়া করে ৩০ তারিখের কনসার্টে আমাকে এবং আমার বোনকে যাওয়ার সুযোগ দিন।”দিলজিৎ তার ভক্তের এই আর্তি উপেক্ষা করতে পারেননি। নিজের এক্স হ্যান্ডেলে সেই পোস্ট শেয়ার করে উত্তর দেন। “ওকে ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।” তার এই মহানুভবতায় ভক্তরা মুগ্ধ। কেউ তাকে ‘দিলদার’ বলেছেন আবার কেউ মনিন্দরকে ‘ভাগ্যবান ভক্ত’ বলে ঈর্ষা প্রকাশ করেছেন।তবে দিলজিতের কনসার্ট ঘিরে উন্মাদনার পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি। সম্প্রতি তেলেঙ্গনা সরকার থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গানের মাধ্যমে মদ এবং মাদকের প্রচার করছেন তিনি। আইনি নোটিস পাওয়ার পর লখনউয়ের এক শো থেকে সরাসরি নিজের বক্তব্যে তিনি বলেন, “গানে মদ শব্দ ব্যবহারে যদি সেন্সরশিপ চালু হয়, তবে সিনেমাতেও মদের ব্যবহার নিষিদ্ধ হোক।”

লো-ভোল্টেজের সমস্যার সমাধানে নতুন সাবস্টেশন, শ্যামপুরে স্বাভাবিক হবে কি বিদ্যুৎ পরিষেবা?

দিলজিতের শোয়ের বিতর্কের মধ্যেও টিকিট বিক্রির ধুম পড়ে গিয়েছে। প্রতিটি শহরে তাঁর কনসার্টের টিকিট মুহূর্তেই শেষ। আর এবার কলকাতাতেও সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে। শহরবাসী অপেক্ষায় প্রিয় পপস্টারের শোতে মেতে ওঠার।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর